আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

পরকীয়ার জেরে কান হারালেন যুবলীগ কর্মী

  • আপলোড সময় : ১৪-১১-২০২৩ ১২:৫৩:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৩ ১২:৫৩:০৭ পূর্বাহ্ন
পরকীয়ার জেরে কান হারালেন যুবলীগ কর্মী
কুষ্টিয়া, ১৪ নভেম্বর (ঢাকা পোস্ট) : কুষ্টিয়ার দৌলতপুরে পরকীয়ার জেরে এক গৃহবধূর (২৭) ঘরে ঢুকে কান হারিয়েছেন টিপু সুলতান (৪০) নামে এক যুবলীগ কর্মী। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের পশ্চিমপাড়ার এক গৃবধূর ঘরে ঢুকলে তার স্বামী হাতেনাতে ধরে ফেলেন এবং ওই যুবকের কানে কামড় দিয়ে ছিড়ে ফেলেন। 
জানা যায়, বিলবোয়ালিয়া এলাকার রায়েত আলীর ছেলে টিপু সুলতান যুবলীগের রাজনীতি করেন। মিছিল মিটিংয়ে গেলেও কোনো কমিটিতে তার পদ-পদবি নেই। রাজনীতির পাশাপাশি সে কৃষিকাজ ও ব্যবসা করেন। টিপুর ঘরে স্ত্রী ও সন্তান আছেন। দুই মেয়ে ও এক ছেলের বাবা তিনি। তবে এলাকায় তার বিষয়ে নানা নেতিবাচক আলোচনা আছে।
ওই গৃহবধূর স্বামী বলেন, টিপু গ্রামেরই বাসিন্দা। আমাদের দূর সম্পর্কের ভাই হয়। টিপু সুলতান দীর্ঘদিন ধরে আমার বাসায় আসতো। অনেক আগেই আমার সন্দেহ হয়। তাছাড়া পাড়া প্রতিবেশীরা খারাপ কথা বলতেন। এজন্য টিপুকে আমার বাড়িতে আসতে নিষেধ করেছি অনেকবার। কিন্তু টিপু কথা শুনেনি। গতকাল বিকেলে আমি বাড়ির বাইরে ছিলাম। এই সুযোগে মোটরসাইকেল নিয়ে সে আমার বাড়ি যায় এবং আমার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। এমন সময় আমি তাদেরকে হাতেনাতে ধরে ফেলি। ধস্তাধস্তির এক পর্যায়ে টিপু আমার গলা চেপে ধরে। এসময় দুজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে আমি তার কানে কামড় দিয়ে কান ছিড়ে নিয়েছি। এ বিষয়ে একটি মামলা করব। 
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ওই নারীর স্বজনরা জানান, সোমবার বিকেলে টিপু তার প্রতিবেশী এক নারীর ঘরে ঢোকেন। এ সময় টের পেয়ে ওই নারীর স্বামী ঘরে ঢুকে টিপুকে ঝাপটে ধরেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ওই নারীর স্বামী টিপুর বাম কানের নিচে কামড় বসিয়ে দেয়। এতে কানের বেশ খানিকটা অংশ কেটে পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় ঘর থেকে বের হয়ে পালিয়ে যান টিপু। 
স্থানীয়রা বলেন, সোমবার বিকেলে ওই নারীকে একা ঘরে পেয়ে টিপু তার শ্লীলতাহানির চেষ্টা করে। এ পর্যায়ে ওই নারীর স্বামী বাড়িতে ঢুকে তাকে ধরে ফেলে। তার কামড়ে টিপুর বাম কানের প্রায় হাফ ইঞ্চি পরিমাণ কেটে মাটিতে পড়ে যায়। বাড়িতেই সে চিকিৎসা নিচ্ছে বলে শুনেছি। টিপু ব্যবসার পাশাপাশি যুবলীগের রাজনীতি করে।
বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস বলেন, বিষয়টি শুনেছি। অভিযুক্ত যুবলীগের রাজনীতি করলেও তার কোনো পদ-পদবি নেই। 
এ বিষয়ে যুবলীগ কর্মী টিপু সুলতানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। বোয়ালিয়া ইউনিয়নের শ্যামপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) বিশ্বনাথ বলেন, ওই নারীর সঙ্গে টিপু সুলতানের সম্পর্ক ছিল বলে শুনেছি। ঘটনাটি জানতে পেরেছি। বিষয়টি নিয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু