আমেরিকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম সাগিনাওয়ে রেস্তোরাঁয় গাড়ি ঢুকে নারী নিহত, গুরুতর আহত ২ মিশিগানে বায়ু দূষণের সতর্কতা বহাল, সোমবার থেকে উন্নতির সম্ভাবনা মিশিগানে ইসকনের চার দশকের ঐতিহ্যের রথযাত্রায় ভক্তদের ঢল বিশ্বকাপের মুকুট এবার স্পেনের মাথায় শেষ বাঁশির অপেক্ষায় ফুটবল বিশ্ব এক রথে হাজারো হৃদয়, ‘জয়  জগন্নাথ’ ধ্বনিতে মুখর হ্যামট্রাম্যাক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার প্রবাসীদের জন্য ১০ বিশেষ সুবিধা নিয়ে আসছে ‘প্রবাসী কার্ড’ গাজীপুরে কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ২ মেট্রনসহ ৭ জন বরখাস্ত  ডেট্রয়েটে শেষকৃত্যে গোলাগুলি,  সন্দেহভাজনসহ পাঁচজন আহত ধোঁয়ামুক্তির পর আবারও ধোঁয়ার চাদরে আচ্ছন্ন হবে মিশিগান প্রাইমারি নির্বাচনের আগে মিশিগানে আসছেন ট্রাম্প মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা

কালরাত্রিতে হাসপাতালে পরমব্রতর বউ!

  • আপলোড সময় : ২৯-১১-২০২৩ ০৭:৪০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৩ ০৭:৪০:২৮ অপরাহ্ন
কালরাত্রিতে হাসপাতালে পরমব্রতর বউ!
কলকাতা, ২৯ নভেম্বর :বিয়ের পরদিনই হাসপাতালে ভর্তি হল পরমব্রতর বউ পিয়া। সিঁথিতে নেই সিঁদুর, নতুন বউ পরেনি শাঁখা-পলাও। বিয়ের পর কালরাত্রিতে হাসপাতালে কাটাতে হচ্ছে পিয়াকে। বুড়ো বয়সে বিয়ে! নিজেই বলেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। রেজিস্ট্রি মিটতেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন স্ত্রী। জানেন পরম পত্নীর কী হয়েছে? ৪৩ বছর বয়সে আইবুড়ো নাম ঘোচালেন নায়ক তারপরেই হাসপাতালে ছুটতে হল, বড় দুর্ঘটনা! নাকি অন্য কিছু? সব রহস্য ফাঁস। পিয়ার সাথে কী হয়েছে জানুন। বিয়ে মিটতেই বাড়ি থেকে বেরিয়ে যান পিয়া। রিসেপশনের জন্য রেডি হতে গিয়েছিলেন পরম-সুন্দরী। ভবানীপুর হাউসে বসেছিল পরম-পিয়া বিয়ের নৈশপার্টি। সেখানেও আমন্ত্রিতের সংখ্যা হাতেগোনা। সব মোটামুটি ভালোই কাটছিল। কিন্তু মঙ্গলবারই বিপত্তি। পিয়া কোন কারণে হাসপাতালে ভর্তি? জীবনের এক গুরুত্বপূর্ণ দিনের পরেই হাসপাতালে যাওয়ার মতো কী এমন ঘটল?
পিয়া বিগত বেশ কিছুদিন ধরেই কিডনি স্টোনের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। এ নিয়ে বেশ ভুগতে হয়েছে তাঁকে। বারবার চিকিৎসকের কাছেও যেতে হয়েছে। নতুন জীবেনর সাথে আর কোনও যন্ত্রণা রাখতে চান না। সেটির অস্ত্রোপচার হওয়ার কথা ছিল মঙ্গলবার। আগে থেকেই ডেট নেওয়া ছিল সেই মতোই মঙ্গলবার, অর্থাৎ ২৮ নভেম্বর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। শোনা গিয়েছে, মাইনর একটি সার্জারি হবে পিয়ার।
আজকাল অনেক তারকাই রেজিস্ট্রি বিয়ে করলেও সিঁদুরদান, মালাবদলের মতো রীতি মেনে থাকেন। তবে তা করেননি পরম পিয়া। গাঢ় নয়, দু’জনেই বেছে নিয়েছিলেন হালকা রঙ। রিসেপশনের জন্য পরমব্রত সেজেছিলেন সাদা ধুতি-পাঞ্জাবিতে, সঙ্গে নীল রঙা জহর কোট। পিয়ার পরনে আসমানি নীল সিল্কের শাড়ি সাথে কনট্রাস্ট করে ব্লাউজ। পরম-পিয়ার বিয়ের আসর ছিল একান্ত ব্যক্তিগত। দুই পরিবার এবং বন্ধুদের নিয়েই হয়েছে অনুষ্ঠান। দুপুরে যোধপুর পার্কের বাড়িতে বিয়ের ছিমছাম আসরের পর সন্ধ্যায় ভবানীপুরের টাউনসেন্ড রোডে বসেছিল নবদম্পতির রিসেপশন।
পরমব্রত-পিয়ার রিসেপশনে ইন্ডাস্ট্রি থেকে আমন্ত্রিতের সংখ্যা মাত্র তিন জন। অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় এবং জল থই থই ভালোবাসারর তোতা অর্থাৎ অনুশা বিশ্বনাথন হাজির হয়েছিলেন অনুষ্ঠানে। তাঁরা অবশ্য পিয়ার তরফে আমন্ত্রিত ছিলেন। পিয়া চক্রবর্তীর কাছের মানুষ ঋতব্রত, সেই সূত্রেই পৌঁছেছিলেন। অতিথি তালিকা মিলিয়ে ভিতরে প্রবেশ করানো হয় আমন্ত্রিতদের। প্রাইভেট অনুষ্ঠানে যাতে কোনও ঝামেলা না বাধে সেই কারণেই।
সূত্র : প্রথম কলকাতা

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের  অগ্রগতি সম্ভব নয় : এমপি ফয়সল

ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের  অগ্রগতি সম্ভব নয় : এমপি ফয়সল