আমেরিকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে ডেট্রয়েটের মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১; গ্রেপ্তার একজন মিশিগানের একমাত্র বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তি আহত

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত থেকে ৮ অভিবাসীর লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০১-০৪-২০২৩ ১২:২২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৩ ১২:২২:৩২ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত থেকে ৮ অভিবাসীর লাশ উদ্ধার
মন্ট্রিল, ০১ এপ্রিল : কানাডা ও নিউইয়র্ক রাজ্যের সীমান্তের কাছে কুইবেকের একটি জলাভূমি থেকে ছয়টি লাশ উদ্ধারের বিষয়টি তদন্ত করে দেখছে আকওয়েসান মোহক পুলিশ সার্ভিস। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে তারা ময়নাতদন্ত ও টক্সিকোলজি পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে। তারা জানান, তারা এখনও নিহতদের সনাক্ত করার চেষ্টা করছেন এবং কানাডায় তাদের অবস্থান জানার চেষ্টা করছেন। তাৎক্ষণিকভাবে জানা যায়নি যে তারা সীমান্ত অতিক্রমের চেষ্টা করা অভিবাসী কিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে পুলিশ জানায়, কুইবেকের আকওয়েসানের সি স্নাইহনে এলাকায় বিকাল ৫টার দিকে প্রথম লাশটি পাওয়া যায়। একটি রোমানিয়ান পরিবার ও অপর পরিবারের সদস্যরা ভারতীয়। এছাড়া একটি নদী থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।  এ নিয়ে দুই শিশুসহ মৃতের সংখ্যা আটজনে পৌঁছেছে, আকওয়েসনের মোহাক টেরিটরির পুলিশ জানিয়েছে। 'এই মুহূর্তে জনসাধারণের জন্য কোনো হুমকি নেই' গত মাসে আকওয়েসান মোহক পুলিশ সার্ভিস এবং সেন্ট রেজিস মোহক ট্রাইবাল পুলিশ তাদের ভূমি ও নৌপথ দিয়ে অবৈধ অনুপ্রবেশের ঘটনা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, কিছু অভিবাসীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এবং জানুয়ারী মাসে বাহিনী উল্লেখ করেছে যে মানব পাচারের সাথে জড়িত ব্যক্তিরা এই অঞ্চলে সেন্ট লরেন্স নদীর তীরে উপকূলরেখা ব্যবহার করার চেষ্টা করেছিল। 
সূত্র : এবিসি নিউজ/সিবিএস নিউজ

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কার্ডিফে প্রবাসীদের জমজমাট  সামার ট্রিপে আনন্দের রঙ

কার্ডিফে প্রবাসীদের জমজমাট  সামার ট্রিপে আনন্দের রঙ