আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

প্রয়াত শিল্পী অনুপ ঘোষাল

  • আপলোড সময় : ১৫-১২-২০২৩ ১২:২৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৩ ১২:২৬:১৩ অপরাহ্ন
প্রয়াত শিল্পী অনুপ ঘোষাল
কলকাতা, ১৫ ডিসেম্বর : প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী তথা সুরকার অনুপ ঘোষাল। আজ দুপুর ১.৪৫ নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয় তাঁর। ভেন্টিলেশনে ছিলেন তিনি। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই সংগীত শিল্পী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। মূলত নজরুলগীতির জন্যই জনপ্রিয় ছিলেন তিনি। তবে সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’র মতো ছবিতে গান গেয়েছেন অনুপ ঘোষাল। বিখ্যাত সব গান্বর সুর আজ ফিকে। শোকের ছায়া আকাশে বাতাসে।
হিন্দি-সহ নানা ভাষার চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশন করেছেন এই শিল্পী। এর পাশাপাশি তিনি প্রথমবার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেন তপন সিনহা পরিচালিত ‘সাগিনা মাহাতো’ চলচ্চিত্রে। শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
প্রসঙ্গত, অনুপ ঘোষাল ২০১১ সালে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে তাঁকে ‘নজরুল স্মৃতি পুরস্কার’ ও ২০১৩ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে। অনুপ ঘোষালের প্রয়াণে সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হল। শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন শোকবার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু