আমেরিকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার

অনামিকা চক্রবর্তী প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল

  • আপলোড সময় : ১৭-১২-২০২৩ ১১:১২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৩ ১১:১২:১৩ অপরাহ্ন
অনামিকা চক্রবর্তী প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল
আটলান্টিক সিটি, (নিউজার্সি) ১৭ ডিসেম্বর : যুক্তরাষ্ট্রে পূর্বসূরি বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও উত্তরসূরি বাংলাদেশি শিক্ষার্থীদের জয়জয়কার। এই জয়জয়কার অবস্থার মধ্যে আপন আলোয় উদ্ভাসিত বাংলাদেশি বংশোদ্ভূত কৃতি শিক্ষার্থী অনামিকা চক্রবর্তী।
সাউথ জার্সির  লিনউড শহরের মেইনল্যান্ড রিজিওনাল হাই স্কুলের দ্বাদশ গ্রেডের  কৃতি ছাত্রী অনামিকা চক্রবর্তী  শিক্ষাক্ষেত্রে  তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আইভি লীগের বিশ্বখ্যাত প্রিন্সটন  বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

অনামিকা চক্রবর্তীর জন্ম  ২০০৬ সালে, বাংলাদেশের চট্টগ্রাম জেলায়। সে বাবা অসীম চক্রবর্তী ও মা নিবেদিতা ভট্টাচার্যর একমাত্র সন্তান। তার দাদু  প্রয়াত অনিল চক্রবর্তী  ও ঠাকুরমা শেফালি চক্রবর্তী, আর দাদু প্রয়াত রাখাল ভট্টাচার্য ও দিদা সরস্বতী ভট্টাচার্য। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের ঢাকার গাজীপুরে।
ছোটবেলা থেকেই মেধাবী অনামিকা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিজেকে ব্যাপৃত রেখেছিল। ইতোমধ্যে অনামিকা নাসা ও ফেডারেল এভিয়েশন  অ্যাডমিনিস্ট্রেশনে (এফএএ) ইন্টার্নশীপ সমাপ্ত করেছে।
অনামিকার অবসর কাটে  তুলির আঁচড় কেটে আর বই পড়ে। তার আদর্শ  কল্পনা চাওলা, কেটি বাওম্যান ও আ্যলান টুরিং।
সে বিশ্বখ্যাত প্রিন্সটন  বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা লাভের জন্য বেছে নিয়েছে, কারণ পেশাগত জীবনে তার ইচ্ছা নাসাতে  বিজ্ঞানী হিসাবে যোগ দিয়ে রকেট উৎপাদন ও স্যাটেলাইট উৎক্ষেপনের সাথে সম্পৃক্ত থেকে বিশ্ব জলবায়ুর পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি সংগ্রহ করে তা যথাযথ স্থানে সরবরাহ করা, যাতে করে এসব তথ্য উপাত্ত পেয়ে আবহাওয়া বিজ্ঞানীরা উপকৃত হতে পারেন।

অনামিকার অসামান্য কৃতিত্বের পেছনে তার মার অবদানই সবচেয়ে বেশি। উত্তরসূরীদের উদ্দেশ্যে তার আহবান- “সেরাটা দাও,সেরাটা পাবে”। নিউ জার্সির নর্থফিল্ড  শহরে বসবাসকারী সদালাপী, বন্ধুভাবাপন্ন, মিষ্টিমুখের অনামিকা চক্রবর্তী  তার ভবিষ্যত সাফল্যের জন্য সবার  আশীর্বাদ প্রার্থী। অনামিকা চক্রবর্তীর অসামান্য সাফল্যে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ

কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ