আমেরিকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা

হবিগঞ্জ-৪ আসনে নিজের ভোট দিতে পারবেন না ৩ প্রার্থী

  • আপলোড সময় : ১৯-১২-২০২৩ ১২:৪২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৩ ১২:৪২:২৭ অপরাহ্ন
হবিগঞ্জ-৪ আসনে নিজের ভোট দিতে পারবেন না ৩ প্রার্থী
মাধবপুর (হবিগঞ্জ) ১৯ ডিসেম্বর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাট আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে ৩ জন প্রার্থী অন্য এলাকার ভোটার তালিকার অন্তর্ভুক্ত। তাই নিজের ভোট নিজের পক্ষেই দিতে
পারবেন না তারা। 
হবিগঞ্জ-৪ আসন থেকে তারা বিভিন্ন দলের মনোনয়ন নিয়ে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এসব প্রার্থী নিয়েও ভোটারদের মধ্যে কৌতুহল রয়েছে। জাতীয় পার্টি হয়ে লাঙ্গল প্রতীক নিয়ে হবিগঞ্জ-৪ এ লড়ছেন আহাদ উদ্দিন চৌধুরী। তিনি ঢাকার মধ্যবাড্ডা এলাকার ভোটার তালিকার অন্তর্ভুক্ত। যদিও তার পৈতৃক নিবাস মাধবপুরের একটি সম্ভ্রান্ত পরিবারে। এ আসনে ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীক নিয়ে জেলার নবীগঞ্জ উপজেলার মান্দারকান্দি এলাকার ভোটার অন্তর্ভুক্ত আবু ছালেহ
প্রার্থী হয়েছেন। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট থেকে ছড়ি প্রতীক নিয়ে নারায়নগঞ্জের কায়েমপুর এলাকার ভোটার রাশিদুল হক এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। তারা মাধবপুর-চুনারুঘাট এলাকার ভোটার না হওয়ায় নিজের ভোট নিজের পক্ষে দিতে পারবেন না।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২

ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২