আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

মাধবপুর সাড়া নেই বৈকালিক চেম্বারে 

  • আপলোড সময় : ২১-১২-২০২৩ ০১:৫০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৩ ০১:৫০:৫৪ অপরাহ্ন
মাধবপুর সাড়া নেই বৈকালিক চেম্বারে 
মাধবপুর (হবিগঞ্জ) ২১ ডিসেম্বর : মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চেম্বারে রোগীদের সাড়া মেলেনি। গত ৩০ মার্চ থেকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমপ্লেক্স এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বৈকালিক চেম্বার। কিন্তু বৈকালিক চেম্বারে আসতে রোগীদের তেমন আগ্রহ নেই।
প্রায় নয় মাস আগে চালু   বৈকালিক চেম্বারে এপর্যন্ত ১৩০জনের মত রোগী চিকিৎসা সেবা নিয়েছে। রোগীদের বৈকালিক চেম্বার মূখি করতে নানা ভাবে প্রচারণা চালাচ্ছে কর্তৃপক্ষ। অথচ বাইরের  ক্লিনিক ও ডাইগনস্টিক সেন্টারে রোগীদের  ভীড় লেগে আছে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রতিদিন আউটডোরে প্রায় ৪০০/৫০০ রোগী চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। দেশের  ৩৯ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাইলট প্রকল্পের আওতায় বৈকালিক স্বাস্থ্য সেবা চালু হয় গত ৩০মার্চ।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এইচ এম ইশতিয়াক আল মামুন জানান, স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী বৈকালে চিকিৎসকদের বৈকালিক চেম্বারেকনসাল্টটেন্ট ফি ৩০০ টাকা এবং মেডিকেল অফিসার ২০০ টাকা।বৈকালিক চেম্বারে রোগীদের আসতে  উৎসাহ  দেয়া হয়। বৈকালিক চেম্বারে  যে চিকিৎসক  বসেন এ মানের চিকিৎসককে বাইরে প্রাইভেট  চেম্বারে দেখাতে দিগুন ফি দিতে হয়। বর্তমানে হাসপাতালে প্যাথলজি টেস্টের পর্যাপ্ত সুযোগ রয়েছে সেখানে স্বল্প মূল্যে রোগীরা ডাক্তারও দেখাতে পারেন আবার প্যাথলজি টেস্টও করাতে পারেন। বন্ধের দিন ব‍্যতিত  সকল দিনই বৈকালিক  চেম্বার চালু থাকে। কবির মিয়া নামে একজন জানান, বিকালে হাসপাতালের বৈকালিক  চেম্বারে  রোগী দেখালে আবার বাইরে টেষ্টের জন‍্য যেতে হয়। বন্ধের দিন আবার চেম্বার বন্ধ একারনে অনেক রোগী হাসপাতালের চেম্বারে দেখাতে আগ্রহ থাকলেও তা সম্ভব হচ্ছে না।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ