আমেরিকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
বিজনেস কনসালট্যান্ট  হওয়ার স্বপ্ন দেখছেন নাবিল 

মিশিগানে হবিগঞ্জের ৭ ভাই-বোনের অসাধারণ সাফল্য

  • আপলোড সময় : ২৭-১২-২০২৩ ০৫:২৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৩ ০৫:২৭:৩৪ অপরাহ্ন
মিশিগানে হবিগঞ্জের ৭ ভাই-বোনের অসাধারণ সাফল্য
ওয়ারেন, ২৭ ডিসেম্বর : ইউনিভার্সিটি অব মিশিগান থেকে কৃতিত্বের সাথে ব্যাচেলর ডিগ্রি লাভ করলেন আলী রেজওয়ান আহমদ খান নাবিল। তিনি কম্পিউটার সাইন্সে এই সাফল্যে অর্জন করেছেন। নাবিল তার গ্রেজুয়েশন সমাবর্তনে কৃতিত্বের স্বাক্ষর রাখায় পরিবারের সদস্যসহ স্বজনরা দারুন খুশি। সম্প্রতি ইউনিভার্সিটি অব মিশিগান অ্যান আরবার ক্যাম্পাসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে তার পরিবারের সদস্যসহ স্বজনরা অংশগ্রহণ করেন। নাবিলের এ সাফল্যে তারা গর্বিত এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান। 
নাবিল এ প্রতিবিদককে জানান, তার ক্যারিয়ারে শিল্প-বাণিজ্যের ওপর একজন সফল একীভূতকরণ ও অধিগ্রহণ (মার্জার এবং এক্সিকিউশন) কলসালট্যান্ট হওয়ার স্বপ্ন দেখছেন। এজন্য দেশ-বিদেশের সবার কাছে দোয়া চেয়েছেন। নাবিল পড়াশোনায় কঠোর পরিশ্রমের পাশাপাশি পরিবারের সদস্যদের উৎসাহ তার সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে এই প্রতিবেদককে জানিয়েছেন।  
নাবিল হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের পুরান তোপখানা মহল্লার আলী আকবর খান ও খালেদা খানমের একমাত্র ছেলে। তিনি ২০০৯ সালে পরিবারের সঙ্গে আমেরিকা চলে আসেন। থার্ড গ্রেটে ভর্তি হন হ্যামট্রাম্যাক সিটির ডেকিসন ওয়েস্ট ইলিমেন্টারি স্কুলে। ডেট্টয়েটের ক্যাস টেকনিক্যাল হাইস্কুল থেকে স্কুল গ্রেজুয়েশন করেন। অবসরপ্রাপ্ত শিক্ষক আলী আকবর খান চাকরি জীবনে বানিয়াচং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি ছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন বিআরডিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও আলী আকবর খানের মেয়েরাও পড়ালেখায় মেধা ও প্রতিভার পরিচয় দিয়েছেন। বড় মেয়ে আবিদা নাসরিন খান ইভা সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রথম সেমিন্টার দেওয়ার পর এবং মেঝ মেয়ে আবিদা নাজনীন খান শুভা বানিয়াচং সরকারি জনাব আলী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করার পর আমেরিকা চলে আসেন। তৃতীয় মেয়ে আবিদা নাজমীন খান বিভা মিশিগান ওয়েইন স্টেট ইউনিভার্সিটি থেকে ইকনোমিক্সে ব্যাচেলর করেছেন। একই ইউনিভার্সিটি থেকে চতুর্থ মেয়ে আবিদা ইয়াসমিন খান লিজা ক্যামিস্টিতে ব্যাচেলর লাভ করেন। লিজা বর্তমানে ওই ইউনিভার্সিটির ক্যামিনাল ইঞ্জিনিয়ারিং মাস্টার্সের ছাত্রী। পঞ্চম মেয়ে আবিদা সুলতানা বুশরা একই ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্সে ব্যাচেলর করার পর সিপিএ পরীক্ষা দিয়েছেন। এছাড়া কনিষ্ট মেয়ে কানিজ ফাতেমা খান ২০২১ সালে ওয়েইন স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর করেছেন।





 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল

কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল