আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য

মিশিগানে পিঠা উৎসবে প্রবাসীদের মিলনমেলা

  • আপলোড সময় : ৩১-১২-২০২৩ ০৪:১৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৩ ০৪:১৩:১৬ অপরাহ্ন
মিশিগানে পিঠা উৎসবে প্রবাসীদের মিলনমেলা
ওয়ারেন, ৩১ ডিসেম্বর : মিশিগানে শীতের শুরুতে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। গতকাল শনিবার ওয়ারেন সিটির রয়েল বেঙ্গল কুইজিনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। চমৎকার এই আয়োজনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। আয়োজকরা বলেছেন, নতুন প্রজন্মসহ ভিনদেশীদের কাছে দেশীয় ঐতিহ্য তুলে ধরতেই এই পিঠা উৎসব আয়োজনের মুল উদ্দেশ্য। এমন উদ্যোগের প্রশংসা করেছেন দর্শনার্থীরা।

কর্মব্যস্ত প্রবাসীদের এক সাথে হওয়ার ফুসরত মিলে খুব কমই। তাই প্রবাসীদের একত্রিত করতে নানা আয়োজন করে কমিউনিটির বিভিন্ন সংগঠনগুলো। তারই ধারাবাহিকতায় ওয়ারেন সিটির রয়েল বেঙ্গল কুইজিনে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। দুপুর থেকে শুরু হওয়া এই পিঠা উৎসব চলে গভীর রাত পর্যন্ত। এতে দুধপিঠা, পাটিসাপটা, বাপাপিঠা, সনদেশসহ নানা স্বাদের কমপক্ষে ৫০ রকমের পিঠা নিয়ে উৎসবে অংশ নেন মিশিগানে বসবাসরত নারীরা। পিঠা উৎসবে দেখা গেছে প্রবাসীদের ভিড়। পরিবার পরিজন নিয়ে এখানে আসতে পেরে আনন্দিত তারা।

বড়দের কাছে পরিচিত হলেও এই দেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে এসব পিঠা একেবারেই নতুন। এই প্রজন্মসহ ভিনদেশীদের কাছে দেশীয় ঐতিহ্য তুলে ধরতেই এই আয়োজন জানান আয়োজক রয়েল বেঙ্গল কুইজিনের মালিক হাসান খান।  ওয়ারেন সিটির কাউন্সিলওম্যান ম্যালডি ম্যাগি এই আয়োজনের প্রশংসা করেন। 
 
এছাড়া খেলাধূলার পাশাপাশি ছোটরা এঁকেছে পিঠাপুলির ছবি। পিঠার ঐতিহ্য সম্পর্কে জানান দেওয়ার জন্যই ছবি আকাঁর ব্যবস্থা করেন আয়োজকরা। এমন আয়োজনে অংশগ্রহণ করে ব্যাপক খুশি ছোটরা। পিঠা বিক্রিও ভালো হয়েছে জানান স্টল মালিকরা। এমন চমৎকার আয়োজন উপহার দেওয়ায় ধন্যবাদ জানান দর্শনার্থীরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটি ভাষা নিয়ে মন্তব্য: তীব্র  প্রতিবাদ, ক্ষমা চাওয়ার আহ্বান

সিলেটি ভাষা নিয়ে মন্তব্য: তীব্র  প্রতিবাদ, ক্ষমা চাওয়ার আহ্বান