আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান

আটলান্টায় মহর্ষি মনোমোহন জন্মোৎসব ২৭ জানুয়ারি

  • আপলোড সময় : ১৪-০১-২০২৪ ১২:২৫:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৪ ১২:২৫:৫৩ পূর্বাহ্ন
আটলান্টায় মহর্ষি মনোমোহন জন্মোৎসব ২৭ জানুয়ারি
আটলান্টা, ১৪ জানুয়ারি : আগামী ২৭ জানুয়ারি শনিবার সন্ধ্যা সাতটায় জর্জিয়া রাজ্যের আটলান্টার ৫৬৭৫ জিমি কার্টার বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া ৩০০৭১, স্যুট# ১১১ এ অবস্হিত সেবা লাইব্রেরিতে  “মহর্ষি মনোমোহন জন্মোৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তীর্থ আবৃওি সংগঠন, লীলাবতী সংগীত নিকেতন ও মহর্ষি মনোমোহন ফাউন্ডেশনের যৌথ  উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালায় রয়েছে মহর্ষি মনোমোহন দত্তের জীবনী পাঠ, তাঁর রচিত প্রবন্ধ পাঠ ও কবিতা আবৃত্তি, মহর্ষি মনোমোহন রচিত মলয়া সংগীত পরিবেশন।
জর্জিয়ার স্বনামধন্য গুণী শিল্পী, সংস্কৃতি কর্মী, লেখক, সাংবাদিক ও আবৃত্তিকাররা “মহর্ষি মনোমোহন জন্মোৎসব” অনুষ্ঠানের বিভিন্ন  আয়োজনে অংশগ্রহন করবেন। তাঁদের অংশগ্রহণ এ অনুষ্ঠানকে ভিন্নমাত্রা দেবে নিঃসন্দেহে।
“মহর্ষি মনোমোহন জন্মোৎসব” অনুষ্ঠানের আয়োজকরা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনটিকে সফল করে তুলতে জর্জিয়ার সকল প্রবাসী বাঙালিকে সপরিবারে অংশ নিয়ে  বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী