আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

বিদেশিদের প্রেসক্রিপশনে এ দেশের বিচার বিভাগ চলবে না: আইনমন্ত্রী

  • আপলোড সময় : ২৯-০১-২০২৪ ১২:৪৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৪ ১২:৪৮:৫৩ অপরাহ্ন
বিদেশিদের প্রেসক্রিপশনে এ দেশের বিচার বিভাগ চলবে না: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক -ফাইল ছবি

ঢাকা, ২৯ জানুয়ারি (ঢাকা পোস্ট) : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিদেশিদের প্রেসক্রিপশন বা চিঠিপত্রে বাংলাদেশের বিচার বিভাগ চলবে না। বিচার বিভাগ স্বাধীনভাবে তার নিজস্ব গতিতেই চলবে।  
সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন আইনমন্ত্রী।
তিনি বলেন, “১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সংবিধানকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে— সামরিক আইন দ্বারা দেশ চালানো হয়েছিল। বিচারহীনতার সংস্কৃতি চালু করা হয়েছিল। জননেত্রী শেখ হাসিনার সরকার দেশে বিচারহীনতার সংস্কৃতি দূর করেছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছে। রক্ত দিয়ে হলেও বিচার বিভাগের এই স্বাধীনতা রক্ষা করা হবে।”
মন্ত্রী আরও বলেন, “এখন জনগণের সবচেয়ে বড় চাহিদা তড়িৎ ন্যায়বিচার প্রাপ্তি। তাদের এই চাহিদা পূরণ করতে পারলে বিচার বিভাগের মর্যাদা বাড়বে।”
“বিচার বিভাগের কাজে গতি আনতে ই-জুডিসিয়ারি প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিচারকদের দক্ষ করে তুলতে দেশেই বিশ্বমানের জুডিসিয়াল একাডেমি প্রতিষ্ঠা করা হবে। অবকাঠামো সমস্যা দূরীকরণের জন্য দেশের সকল জেলায় আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত অবকাঠামো নির্মাণ করা হবে।” যোগ করেন তিনি।
অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে হওয়া অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার ও অ্যাসোসিয়েশনের মহাসচিব মুজিবুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ