আমেরিকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

চিকিৎসক-দার্শনিক ড. দেবাশীষ মৃধার জন্মদিন আজ

  • আপলোড সময় : ১০-০২-২০২৪ ০২:৪৮:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৪ ০২:৪৮:১৭ পূর্বাহ্ন
চিকিৎসক-দার্শনিক ড. দেবাশীষ মৃধার জন্মদিন আজ
ওয়ারেন, ১০ ফেব্রুয়ারি : মিশিগান রাজ্যে বাংলাদেশী কমিউনিটির আলোকিত ব্যক্তিত্ব, দানবীর, বিশিষ্ট চিকিৎসক-দার্শনিক এবং সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটির ক্লিনিক্যাল এসোসিয়েট প্রফেসর ড. দেবাশীষ মৃধার আজ জন্মদিন। ৫৯ বছর পার করে আজ ৬০-এ পা দিলেন তিনি ।
নির্লোভ, নিরহংকার, একজন প্রকৃত জনদরদী, আপাদমস্তক ভদ্র ও মধুর স্বভাবের মানুষ ডা. দেবাশীষ মৃধা। তিনি রাজ্যের সনাতন ধর্মাবলম্বীদের বহু কাঙ্খিত শিব মন্দির-টেম্পল অব জয়ের মহাপ্রাণ প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি ওয়ারেন সিটিতে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টার, হ্যামট্রাম্যাক সিটিতে বাংলা লাইব্রেরি 'বাংলা কর্নার' প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও দাতব্য সংস্থার প্রতিষ্ঠাতা। এর মধ্যে মৃধা ফাউন্ডেশন এবং মৃধা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড হ্যাপিনেস অন্যতম। 
ড, মৃধার আদি নিবাস বাংলাদেশের পিরোজপুর জেলায়। তিনি ইউক্রেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাশ করে ১৯৯১ সালে  আমেরিকায় আসেন এবং বর্তমানে স্নায়ুতন্ত্র বিশেষজ্ঞ হিসেবে কর্মরত রয়েছেন। সাগিনা সিটিতে তার নিজস্ব ক্লিনিক রয়েছে। তিনি সেন্ট্রাল মিশিগান ইউনির্ভাসিটির এসোসিয়েট প্রফেসর। 
ড. দেবাশীষ মৃধা সকলের কাছে স্বজন ও গ্রহণযোগ্য এক অনন্য মানুষ।  তিনি একজন দার্শনিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং লেখকও। সমাজ, সাহিত্য এবং জ্ঞানের নানা দিক নিয়ে একাধিক বই রচনা করেছেন। তিনি তার দর্শনে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করেছেন। সর্বোপরি, ড. দেবাশীষ মৃধা এমন এক দূরদর্শী মানুষ যিনি অন্যের সেবার জন্য প্রচন্ড আবেগ নিয়ে কাজ করেন। আর তাই তিনি রাজ্যের কমিউনিটির মানুষের কাছে এক সৌভাগ্যের বরপুত্র। রাজ্যের সাগিনা সিটিতে মৃধা ফাউন্ডেশনের অবস্থান। মূলত: বিশ্বব্যাপী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এবং মানুষের জীবন মানের উন্নয়নে কাজ করে যাচ্ছে এই ফাউন্ডেশন। এছাড়া মৃধা ফাউন্ডেশন স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করে থাকে প্রতি বছর। 
ডা. দেবাশীষ মৃধার জন্মদিনে সুপ্রভাত মিশিগান পরিবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সেইসাথে আমরা তাঁর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।




 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল

কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল