আমেরিকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক

যুক্তরাষ্ট্র প্রবাসীকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৩ ১২:০১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৩ ১২:০১:৩৮ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র প্রবাসীকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড
কুমিল্লা, ০৭ এপ্রিল (ঢাকা পোস্ট) : সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে যুক্তরাষ্ট্র ফেরত প্রবাসী আকবর হোসেন বাবুল হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসিরন জাহান এ আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- লিপি আক্তার, রহমত উল্লাহ রনি, কামাল হোসেন, তাজুল ইসলাম ও সজীব। দণ্ডপ্রাপ্ত সবাই নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের বাসিন্দা। রায়ের সময় লিপি আক্তার ও সজীব পলাতক ছিলেন। বাকি তিন আসামির উপস্থিতিতে আদালত এই রায় দেন। এ হত্যাকাণ্ডের মূলহোতা নিহতের ছোট ভাইয়ের স্ত্রী লিপি আক্তার। অন্যরা এই হত্যাকাণ্ডের সহযোগী।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১ আগস্ট নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকার একটি ডোবা থেকে একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি দেখে মরদেহ শনাক্ত করেন নিহতের স্ত্রী ফাতেমা বেগম। জানা যায়, উদ্ধারকৃত মরদেহটি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার উলুপাড়া গ্রামের বাসিন্দা যুক্তরাষ্ট্র ফেরত প্রবাসী আকবর হোসেন বাবুলের।
এ ঘটনায় কুমিল্লার লাকসাম থানা পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) শেখ মিল্টন রহমান বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ১৬ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। এছাড়া আসামিদের মধ্যে তাজুল ইসলাম রুবেল ছাড়া বাকি চারজন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। অবশেষে আদালত আজ বৃহস্পতিবার এ রায় প্রদান করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার