আমেরিকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

আটলান্টিক সিটিতে শ্রীশ্রী নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন

  • আপলোড সময় : ২২-০২-২০২৪ ০১:৩৫:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৪ ০১:৩৫:৪৯ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে শ্রীশ্রী নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন
আটলান্টিক সিটি, ২২ ফেব্রুয়ারি : গতকাল বুধবার নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি উপলক্ষ্যে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এই ধর্মসভার আয়োজন করা হয়েছিল।

ঐদিন সন্ধ্যায় আটলান্টিক সিটির , ১৪১১ পেনরোজ এভিনিউর ভেনুতে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা, পবিত্র ধর্মগ্রন্থ গীতা থেকে পাঠ, মালা জপ, সমবেত প্রার্থনা, ভজন, কীর্তন ইত্যাদি।
ধর্মসভায় আলোচকরা বলেন, ভগবানকে লাভ করতে হলে চাই আপন চিত্তশুদ্ধি। ভগবান ভজনেই চিত্তশুদ্ধি হয়ে থাকে। চিত্তশুদ্ধি ব্যতীত কখনো ভগবৎ দর্শন হয় না।

আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, প্রভীন ভিগ, তৃপ্তি সরকার,গঙ্গা সাহা, মিনু নন্দী, সুনীল দাশ, সুমি মজুমদার, ধীমান পাল, দীপা দে, রানা দাশ, বিধান সাহা,পিকলু দাশ, সোমা বিশ্বাস, ক্ষমা সরকার, ঝুমুর বিশ্বাস, ইন্দিরা চৌধুরী, সেন্টু  সরকার প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।
আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের লোকজন নিয়মিত মাসিক ধর্মসভার আয়োজন করে থাকেন। ধর্মসভা শেষে সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন