আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক
মাধবপুরে এস এম ফয়সল মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে সৈয়দ মো: ফয়সল

নয়াপাড়ায় একটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করা হবে

  • আপলোড সময় : ২৪-০২-২০২৪ ১২:৩৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৪ ১২:৩৭:২৮ অপরাহ্ন
নয়াপাড়ায় একটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করা হবে
মাধবপুর (হবিগঞ্জ) ২৪ ফেব্রুয়ারি :মাধবপুরে এস এম ফয়সল মেধাবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শনিবার দুপুরে নয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দীন হাই স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলার ২৯টি স্কুল কলেজ মাদ্রাসার ৩৫০জন জিপিএ ৫প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ ১৭ লক্ষ ৫০ হাজার টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেয়া হয়।
ইঞ্জিনিয়ার সৈয়দ এ বি এম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সায়হাম গ্রুপের চেয়ারম্যান এস এম ফয়সল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এস এম শাহজাহান, সায়হাম গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ সাফকাত আহমেদ। মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, শাহজালাল সরকারি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, কাজিরচক নেছারিয়া মাদ্রাসার পিন্সিপাল আনোয়ারুল হক মির্জা, ইউ,পি চেয়ারম্যান পারভেজ চৌধুরী, মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ পংকজ রায়, জগদীশপুর যুগেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজগর আলী, গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে ফাতেমা। 
প্রধান অতিথির বক্তব্যে সায়হাম গ্রুপের চেয়ারম্যান বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য তিনি নয়াপাড়ায় একটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করবেন। তাছাড়া উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে অসহায় ছাত্র-ছাত্রীদের জন্য তিনি প্রতি বছর এক লক্ষ টাকা করে অনুদান দিবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা