আমেরিকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত

মাধবপুরে পরীক্ষায় উত্তরপত্র  বলে দেয়ায় সহ সুপার গ্রেফতার

  • আপলোড সময় : ২৭-০২-২০২৪ ১০:২১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৪ ১০:২১:২৮ পূর্বাহ্ন
মাধবপুরে পরীক্ষায় উত্তরপত্র  বলে দেয়ায় সহ সুপার গ্রেফতার
মাধবপুর, (হবিগঞ্জ) ২৭ ফেব্রুয়রি :  মাধবপুরে দাখিল পরীক্ষার্থীদের উত্তরপত্র বলে দেয়ার ওডিও প্রকাশের পর  সহ সুপার কে আটক করে পুলিশে দিলেন ইউএনও। অভিযুক্ত সহ সুপার মোঃ সেলিম মিয়ার নামে রোববার রাতে থানায় কেন্দ্র সচিব সিদ্দিকুর রহমান বাদী  হয়ে একটি  মামলা করেন।
তিনি মাধবপুর দরগাবাড়ি পৌর দাখিল মাদ্রাসার সহ সুপার।  মৌলানা আসাদ আলী ডিগ্রী কলেজে দাখিল পরিক্ষা চলাকালীন সময়  মোঃ সেলিম মিয়া অফিস সহায়ক হিসাবে  ডিউটি করছিলেন। এসময় বাংলা প্রথম পত্রের  এমসিকিউ প্রশ্নের উত্তর পরিক্ষাথীদের মুখে বলে দিচ্ছেন। এর একটি ভয়েজ রেকর্ড  জনৈক ব‍্যক্তি উপজেলা নির্বাহী অফিসারের  ওর্য়াটসপ আইডিতে  পাঠান। এটি পাওয়ার পর  উপজেলা নির্বাহী কর্মকর্তা  এ কে এম ফয়সাল  অন‍্যায় ভাবে পরিক্ষার্থীদের উত্তরপত্র বলে দেয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ  করলে অভিযুক্ত  শিক্ষক  সত‍্যতা স্বীকার করে। উপজেলা নির্বহী অফিসারের  নির্দেশে পুলিশ তাকে গ্রেফতার করে। এব‍্যাপারে মাধবপুর থানার পরির্দশক তদন্ত   মোঃ আতিকুর রহমান জানান  কেন্দ্র সচিব মোঃ সিদ্দিকুর রহমান বাদি হয়ে রোববার রাতে  একটি মামলা করেন। পুলিশ মোঃ সেলিম  মিয়াকে  সোমবার হবিগঞ্জ  আদালতে  প্রেরণ করেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মেজবান, গান আর উৎসবে মাতল ভার্জিনিয়া

মেজবান, গান আর উৎসবে মাতল ভার্জিনিয়া