আমেরিকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার

নকল স্বর্নের বার দিয়ে আসল স্বর্ন নিয়ে প্রতারকচক্রের চম্পট

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৪ ১১:৫১:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৪ ১১:৫১:১০ পূর্বাহ্ন
নকল স্বর্নের বার দিয়ে আসল স্বর্ন নিয়ে প্রতারকচক্রের চম্পট
মাধবপুর, (হবিগঞ্জ) ৫ মার্চ :  মাধবপুরে  এক নারীর কাছ থেকে ১ ভরি গলার চেইন এবং কানের দুল নিয়ে গেছে একদল প্রতারক চক্র। বিজয়নগর উপজেলার সেমড়া গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী আক্তার জাহান, মঙ্গলবার  সকালে তিনি মাধবপুর উপজেলায় এক আত্মীয়র বাড়ি যাবার জন্য বুদন্ততিতে একটি সিএনজি অটোরিকসায়  উঠেন। অটোরিকসায়  দুই নারীসহ আরো দুজন যাত্রীবেশী প্রতারক ছিল। আক্তার জাহান গাড়িতে উঠার পর কৌশলে প্রতারকদল একটি নকল স্বর্নের বার দেখায়। নানা কৌশলে কথিত স্বর্নের বার টি তার হাতে ধরিয়ে দিয়ে দেয়। এক পর্যায়ে  আক্তার জাহান  আনমনা হয়ে পড়ে। প্রতারক চক্র এ সুযোগে তার ১ বড়ি ওজনের স্বর্নের চেইন ও কানের দুল খুলে নিয়ে যায়। অনেকটা অচেতন অবস্থায় প্রতারক চক্র  আক্তার জাহানকে  মাধবপুর সদরে নামিয়ে দিয়ে চম্পট দেয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা