আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

এবার প্রেমের টানে ফিলিপাইনী তরুনী ছুটে এলেন মাধবপুরে

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৪ ১২:৪৩:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৪ ১২:৪৩:৪১ অপরাহ্ন
এবার প্রেমের টানে ফিলিপাইনী তরুনী ছুটে এলেন মাধবপুরে
মাধবপুর (হবিগঞ্জ) ৬ মার্চ : প্রেম মানে না জাত কুল। প্রেম মানে না বাধা বিপত্তি। হাজার মাইল দূর থেকে প্রেমের টানে প্রেমিককে বিয়ে করতে ছুটে এসেছেন মাধবপুরে। ফিলিপাইনে তরুণী জুবেলিন কাতারে চাকুরী করার সুবাদে মাধবপুরের তরুণ আশিকুর রহমান মিশুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তী সময়ে তাদের ভালোবাসা হয় গভীর থেকে গভীরতর। প্রেমিককে পেতে ব্যাকুল হয়ে পড়েন ওই তরুণী। গত ৪ মার্চ ফিলিপাইনী এই তরুণী প্রেমিক আশিকুর রহমান মিশুরকে পেতে তার বাড়ী মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে চলে আসেন।
কোন কালক্ষেপন না করে জুবেলিন হবিগঞ্জ গিয়ে এফিডেভিটের মাধ্যমে নিজের জন্মভূমি ও ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে জুবেলিন নাম পরিববর্তন করে জান্নাত রহমান নাম রাখেন। ৫ মার্চ মঙ্গলবার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে প্রেমিক মিশুরকে বিয়ে করেন তিনি।
মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর কামারহাটি গ্রামের স্কুল শিক্ষক লুৎফুর রহমানের ছেলে আশিকুর রহমান মিশুর কাতার প্রবাসী। কাতারে চাকুরী করার সুবাদে প্রায় ৫ বছর আগে পরিচয় হয় ওই ফিলিপাইনী তরুণীর সঙ্গে। এরপরই তাদের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক সৃষ্টি হয়। সম্প্রতি মিশুর বাংলাদেশের বাড়ীতে ফিরে আসলে খবর পেয়ে ওই তরুণী প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসেন।
মাধবপুরের ছেলে ভিনদেশী মেয়ের সঙ্গে বিয়ে সম্পন্ন হওয়ায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিনদেশী তরুণীকে এক নজর দেখতে আশপাশের মানুষজন বাড়িতে ভিড় করছে। তার সম্পর্কে চাচা আমিনুল ইসলাম সুমন বলেন,  অন্য সকল বিয়ের চেয়ে এটি ছিল ভিন্ন একটি বিয়ে। বিদেশী নব বধুকে দেখতে মানুষের ভিড় লেগেই আছে। পরিবার বলছে ছেলের সুখে আমরা সুখি। ভিন দেশী মেয়ে আমাদের ছেলেকে ভালোবেসে হাজার মাইল দুর থেকে এসেছে। পুরোপুরি বউয়ের মর্যাদা দিয়েই আমরা তাকে রাখবো। সে তো ঠান্ডা ও শান্ত প্রকৃতির মেয়ে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর