আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা

লাখাইয়ে ২২ কেজি ওজনের বাঘাইর মাছ ১৭ হাজারে বিক্রি 

  • আপলোড সময় : ১১-০৩-২০২৪ ১২:২৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৪ ১২:২৭:৫৬ অপরাহ্ন
লাখাইয়ে ২২ কেজি ওজনের বাঘাইর মাছ ১৭ হাজারে বিক্রি 
লাখাই, (হবিগঞ্জ) ১১ মার্চ : লাখাই বাজার মৎস্য আড়তে ২২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ১৭ হাজার টাকা বিক্রি করা হয়েছে। সোমবার (১১ মার্চ) বিকালে অষ্টগ্রাম উপজেলার শিবলা গ্রামের জনৈক জেলের হাজারী বড়শিতে ধরা পড়ে  বিশাল এই মাছটি। বিশালাকার মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান লাখাই বাজার আড়তে। 
লাখাই বাজার আড়তে  উন্মুক্ত ডাকের মাধ্যমে ৭৭৫ টাকা কেজি দরে ২২ কেজি ৭০০ গ্রাম ওজনের মাছটি ১৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন আড়তের আড়তদার লতিফ মিয়া।  
বাজারের অন্যান্য ব্যবসায়ীরা জানান, মাছটি জিইয়ে রেখে ১২ মার্চ সকালে  মাছ ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করা হবে। 
জেলেরা জানান, বিকেলে অষ্টগ্রাম উপজেলার ইকরদিয়ার কাটাগাঙ থেকে হাজারী বড়শিতে মাছটি ধরা হয়। সততা মৎস্য আড়তের হিসাবরক্ষক সজীব দেব জানান, বাজারে এই মাছের চাহিদা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার

খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার