আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

দ্রব্যমূল্য কমানোর দাবিতে রাজপথে থাকার আহবান নতুনধারার

  • আপলোড সময় : ২০-০৩-২০২৪ ১২:৪০:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৪ ১২:৪০:৫১ অপরাহ্ন
দ্রব্যমূল্য কমানোর দাবিতে রাজপথে থাকার আহবান নতুনধারার
ঢাকা, ২০ মার্চ : আওয়ামী লীগ-বিএনপিসহ সকল রাজনৈতিক প্লাটফর্মকে শুধু দুর্নীতি নয়, অবিরাম দ্রব্যমূল্য কমানোর দাবিতে রাজপথে থাকার আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ২০ মার্চ বিকালে ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে সচেতনতা ও প্রতিদিন নতুনধারার ইফতার শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।
সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী আরো বলেন, ক্ষমতায় আসার আর থাকার যুদ্ধে না থেকে দুর্নীতি-দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে থাকতে থাকুন, তা না হলে জনগণ তাদেরকে বয়কট করবে। সভায় প্রেসিডিয়াম মেম্বার রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, কেন্দ্রীয় সদস্য শেখ লিজা, আফতাব মন্ডল বক্তব্য রাখেন। 
এসময় নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীকে যেভাবে বোঝানো হচ্ছে, সেভাবে বাংলাদেশ চলছে না। সারাদেশে সন্ত্রাস- নৈরাজ্য-দুর্নীতির রাম রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এমন একটা পরিস্থিতিতে রমজানকে কেন্দ্র করেও সিন্ডিকেট ব্যবসায়ী চক্র সকল পণ্যের দাম বাড়াচ্ছে। প্রধানমন্ত্রী যদি দেশের কথা ভাবতেন, অবশ্যই তিনি নিজের দৃষ্টিতে পরিস্থিতি দেখার জন্য সবার অজান্তে গোপনে নামতেন, দেখতেন এবং সমাধানে সর্বোচ্চ আন্তরিক থাকতেন। তিনি তা করছেন না, কারণ, তিনি ভাবছেন- দেশ সিঙ্গাপুর হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হলো এই যে, গুলশান-বনানী-ধানমন্ডি ব্যতিত অধিকাংশ এলাকার রাস্তা-ঘাটই চলাচল অনুপযোগি, ফুটপাত নেই, নিয়ম নেই-শৃঙ্খলা নেই। আমরা যুগপৎ বা মহাজোটের রাজনৈতিক প্লাটফর্মগুলোর মত তথাকথিত রাজনীতি করছি না বলেই চরম সত্য কথা তুলে ধরছি, ছাত্র-যুব-জনতার পক্ষ থেকে সমাধান চাইছি। এখনো সময় আছে ছাত্র-যুব-জনতার কথা ভেবে বাংলাদেশে অর্থনীতিকে বাঁচনোর লক্ষ্যে অর্থপাচাররোধ করার পাশাপাশি সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর জন্য পদক্ষেপ নিন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ