আমেরিকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন

মাধবপুরে ডায়রিয়ার প্রকোপ

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৪ ০১:০৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৪ ০১:০৫:৪৫ অপরাহ্ন
মাধবপুরে ডায়রিয়ার প্রকোপ
মাধবপুর (হবিগঞ্জ) ১৪ এপ্রিল : উপজেলার বিভিন্ন স্থানে ডায়রিয়া ও পেটের পীড়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, প্রায় প্রতিদিন ১৪/১৫ জন রোগী এখানে ভর্তি হচ্ছেন। আক্রান্তদের বেশীরভাগই নারী ও শিশু। সংস্লিষ্ট সূত্রমতে গত ৪ দিনে শতাধিক ডায়রিয়া রোগী ভর্তির তথ্য নিশ্চিত করেছে । তবে ডায়রিয়া আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন জানান,ঈদে বেশী খাওয়া দাওয়া  ও  হঠাৎ প্রচন্ড গরম পড়ার   কারনেই ডায়রিয়া কিংবা পেটের পীড়ায় প্রাদূর্ভাব দেখা দিয়েছে । তার মতে খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং স্ট্রিট ফুড বর্জন করার মাধ্যমেই ডায়রিয়ার কবল থেকে রক্ষা পাওয়া সম্ভব।
রোবরার দুপুরে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ও মহিলা ওয়ার্ডে বেশ কিছু ডায়রিয়া রোগী দেখা গেছে। কর্তব‍্যরত একজন নার্স জানান, ১৬জন রোগী ভর্তি আছে। উপজেলার প্রতিটি পাইভেট হাসপাতালে  ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তী  আছে। এছাড়া  কয়েক দিন ধরে হাসপাতালের আউট ডুরে অসংখ‍্য ডায়রিয়া আক্রান্ত রোগীকে চিকিৎসা  দেয়া হচ্ছে। 
ডায়রিয়া আক্রান্ত এক শিশুর মা বলেন, আজ সকালে এখানে নিয়ে আসার পর তাকে স্যালাইন ও প্রয়োজনীয় অন্যান্য সেবা দেওয়ায় অবস্থার উন্নতি হয়েছে। এখন বাড়ি চলে যাচ্ছেন। ডায়রিয়া আক্রান্ত  এক রোগির স্বজন নাম প্রকাশ না করার শর্তে জানান, বাইরে থেকে স‍্যালাইল কিনে এনে পুশ করতে হচ্ছে। হাসপাতাল থেকে তেমন ওষুধ দেয়া হচ্ছে না।  স্বাস্থ্য কর্মকর্তা  বলেন রোগীকে সুস্থকরে তুলতে প্রয়োজনীয়  চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

সিলেটে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন