আমেরিকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ ১০ বছরে ২০ হাজার মানুষ হারানো মিশিগান অঞ্চল এখন ঘুরে দাঁড়াতে চায় অন্তর্বর্তী সরকারের দেওয়া ২ রাষ্ট্রদূতের চুক্তি বাতিল করল সরকার স্টার্লিং হাইটসে বিদ্বেষমূলক গ্রাফিতি, দুইজনের বিরুদ্ধে অভিযোগ আত্মরক্ষায় গুলি : ডেট্রয়েটের  ট্রিপল শুটিংয়ে অভিযোগ  আনছে না প্রসিকিউটররা টর্নেডো-বন্যায় নাজেহাল মিশিগান, সহায়তা পেতে তথ্য দাখিলের তাগিদ নির্মাণ জোনে ভয়াবহ দুর্ঘটনা, ডেট্রয়েটে প্রাণহানি ও আহত ডেট্রয়েটের পশ্চিমে গুলিতে নিহত ৩, সন্দেহভাজন আটক

মায়ের স্বপ্ন পুরণে চেষ্টা চালিয়ে যাচ্ছে সিলেটের মহিলা ফুটবলার দীপা মুন্ডা 

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৪ ০৪:৪০:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৪ ০৪:৪০:৪০ পূর্বাহ্ন
মায়ের স্বপ্ন পুরণে চেষ্টা চালিয়ে যাচ্ছে সিলেটের মহিলা ফুটবলার দীপা মুন্ডা 
সিলেট, ২৭ এপ্রিল : মায়ের স্বপ্ন পুরণে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে সিলেটের মহিলা ফুটবলার দীপা মুন্ডা। শুক্রবার ২৬ এপ্রিল সিলেটের দলদলি চা বাগান মাঠে এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। 
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক উৎফল বড়ুয়া, দলদলী যুব সংঘের সভাপতি মনোরঞ্জন দাশ, উত্তম দাস, কায়উম আহমদ, সিলেট মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমেদ, সংগঠক দিলু বড়ুয়া প্রমুখ।
সিলেটের দলদলী চা বাগানের চা শ্রমিকের কন্যা সন্তান দীপা মুন্ডা বলেন, বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমে ডাক পেলেও অর্থনৈতিক অভাবের কারণে পিছিয়ে রয়েছেন। তিনি বলেন, আমার বাবা ১৭০ টাকা প্রতিদিন মজুরি পায় ওই টাকা দিয়ে সংসার চলে আমাদের। আমি খেলাতে গেলে বাবা আমাকে ভাড়া টাকা দিয়ে যান। যখন আমি ছোট ছিলাম মা স্বপ্ন দেখতো আমি একদিন ফুটবলার হব ? বাবাকে বলতো দীপা এত সুন্দর ফুটবল খেলে  সে একদিন বড় ফুটবলার হবে। হঠাৎ করে একদিন তার মা মারা যান।  মা আমার ফুটবল খেলা দেখতে পেল না,  মায়ের সেই স্বপ্ন  পুরণের আশায় আছি আমি।
তিনি জুম্মান লুসাই স্পোর্টস একাডেমির  প্রতিষ্ঠিতা মারিয়ান চৌধুরী মাম্মিকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর হাত ধরেআজ আমি এতদুর এগিয়ে এসেছি। সকলের সহযোগিতা পেলে আমি আমার মায়ের স্বপ্ন পুরণ করতে পারব আশা করি।
মনোরঞ্জন দাস বলেন, দীপার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি সে একদিন ন্যাশনাল গেম খেলবেই এটা আমার আত্মবিশ্বাস। সে এবার ফরাশগঞ্জের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে খেলবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন

ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন