আমেরিকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার

শহীদা-নেসা হোমকেয়ার ফুটবল টুর্নামেন্টে  মাইটি সিক্স চ্যাম্পিয়ন

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৪ ০৬:১৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৪ ০৬:১৪:২৩ অপরাহ্ন
শহীদা-নেসা হোমকেয়ার ফুটবল টুর্নামেন্টে  মাইটি সিক্স চ্যাম্পিয়ন
ওয়ারেন, ২৮ এপ্রিল : মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। শনিবার ওয়ারেন অ্যাথলেটিক্স সাকার মাঠে দিনব্যাপি এ টুর্নামেন্টের আয়োজন করে শহীদা-নেসা হোমকেয়ার। খেলায় ৬টি দল অংশগ্রহণ করেছে। চার্জাস এফসিকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাইটি সিক্স দল। সুমন কবিরের সঞ্চালনায় পুরস্কার তুলে দেন ওয়ারেন সিটির কাউন্সিল মেম্বার জনাথন লেফারটি, কাউন্সিলওম্যান ম্যালোডি ম্যাগী, চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি সৈয়দ মঈন দিপু, বাংলাদেশ অ্যাসোসিয়েশন (বাম) সভাপতি জাবেদ চৌধুরী, সাংবাদিক শামীম আহসান, তোফায়েল রেজা সোহেল, সাহেল আহমেদ ও বামের সেক্রেটারি খালেদ আহমদ। 
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জনাথন লেফারটি ও ম্যালোডি ম্যাগি বলেন, বেশ ভালো ফুটবল খেলা হয়েছে। এরকম আয়োজনে যুক্ত হয়ে সত্যিই আনন্দিত। খেলাধূলাকে আমরা সবসময় উৎসাহিত করি। তারা চ্যাম্পিয়ন দলসহ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 
শহীদা-নেসা হোম কেয়ারের কর্ণধার সুমন কবির বলেন, সাকারের এই গ্রুপ আমরা ১৫ বছর ধরে একসাথে খেলাধুলা করছি। তখন অনেকে মিডল স্কুলে আবার কেউ কেউ হাইস্কুলে ছিলেন। কিন্তু এখনও আমাদের মেলবন্ধন অটুট আছে। একমাত্র খেলাধুলার কারণে। আমাদের উদ্দেশ্যে কমিউনিটির ইয়ূথদের খেলাধুলায় মাতিয়ে রাখতে চাই। এই অ্যামিরিকায় যাতে তারা বিপথে চলে না যান। হোম কেয়ার শহীদা-নেসার পক্ষ থেকে প্রতিবছর টুর্নামেন্টের আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন সুমন কবির।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ

কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ