আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

ফ্লোরিডায় চট্টগ্রাম কলেজের ৭৮ ব্যাচের  রি-ইউনিয়ন সম্পন্ন 

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৪ ০৪:৩৩:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৪ ০৪:৩৩:৫৫ পূর্বাহ্ন
ফ্লোরিডায় চট্টগ্রাম কলেজের ৭৮ ব্যাচের  রি-ইউনিয়ন সম্পন্ন 
ফ্লোরিডা, ৬ এপ্রিল : সেন্ট্রাল ফ্লোরিডায় ওরলান্ডোতে গত ২৬ ও ২৭ এপ্রিল চট্টগ্রাম কলেজ ৭৮ ব্যাচের দুদিনের রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে।  “এসো মিলি সম্প্রিতীর বন্ধনে “ এই শ্লোগান কে সামনে রেখে আমেরিকার নানা শহরের চট্টগ্রাম কলেজ এর পুরোনো সতির্থরা সপরিবারে ২৬ শে এপ্রিলে ওরলান্ডোতে পৌছান। ওরলান্ডোতে পুরোনো বন্ধুদের বাসায় লাঞ্চ ডিনারের ফাকে চলে দল বেধে শহর  ঘুরে দেখা। 
ওরলান্ডোর নান্দনিক সৌন্দর্যরূপ দেখে ২৬ শে এপ্রিল শুক্রবার সন্ধায় ওরলান্ডোর গোল্ডেন ডায়নাষ্টি রেস্টুরেন্টে  সবাই সপরিবারে জড়ো হন। রাত ৮ টা থেকে গভীর রাত ১ টা পর্যন্ত চলে আড্ডা ও নস্টালজিয়া। আমেরিকার বিভিন্ন শহর থেকে প্রবীণ বন্ধুরা চট্টগ্রাম কলেজ এর ৭৮ সালের ১৮ বছর বয়সি বন্ধুদের চিনতে পারার চেষ্টা ও কলেজ জীবনের স্মৃতি চারন করতে থাকেন। গান পরিবেশন করেন নিজাম মিয়া, তৌহিদুল আলম,   স্বপন দাস, কল্পনা দাস ও জাহেদ নুর দুলাল। 
৭৮ ব্যাচের যে সব বন্ধুদের পরিবার উপস্থিত ছিলেন তারা হলেন, স্বপন দাস, তৌহিদুল আলম, রুমি কবির, জাহেদ নুর দুলাল, নওশাদ চৌধুরী, রোকন আহমদ, লোকমান, জহিরুল কাদের, নিজাম মিয়া, এহসানুল করিম রানা, মোহন, পার্থ, লিয়াকত, রুমি ও সাবের চৌধুরী।

২৭ এপ্রিল, ৭৮ ব্যাচের বন্ধুরা চলে যান ডেটোনা বীচে। সেখানে দুপুরের খাবার সহ ছিল সারা দিনের আড্ডা। সারা দিন কাটান বীচের মধ্যেই। ২০ টি পরিবারের মিলনমেলায় ছিল নানা আয়োজন। ৬২/৬৩ বছরের প্রবীণরা কলেজ জীবনের চট্টগ্রাম কলেজের দিনে ফিরে যান। সবাই প্রি রিটায়ার্ড, ছেলে মেয়ে বিয়ে দিয়ে পুরোনো স্মৃতি হাতরে বেড়াচ্ছিলেন সোনালী দিনের। কেউ কেউ এরই মধ্যে দাদা, নানা হয়ে গেছেন। ৭৮ ব্যাচের চট্টগ্রাম কলেজের বন্ধুরা কেউ ডাক্তার, কেউ প্রকৌশলী, কেউ প্রফেসর, কেউ আইটি  প্রফেশনাল, কেউ ব্যবসায়ী, কেউ চাকুরীজিবি হিসাবে তিন দশক এর কম বেশী আমেরিকা বিনির্মানে ভুমিকা রেখেছেন, রেখে যাচ্ছেন। 
২৭ এপ্রিল রাতে ৭৮ ব্যাচের রোকন আহমদের বাসায় ছিল রিইউনিয়ন এর সমাপনি ডিনার। মিসেস লিয়াকত ও মিসেস রোকনের মুখরোচক রান্না ব্যাপক প্রশংসা অর্জন করেন। ব্যাচের সবাই রাত ৯ টায় রোকনের বাসায় আসেন। রাত গভীর পর্যন্ত  চলে নানা খাবার, আড্ডা ও গান। 

তিন দিনের সার্বিক অনুষ্ঠানের আয়োজক ছিলেন Florida  প্রবাসী চট্টগ্রামকলেজ  ৭৮  ব্যাচের সদস্য লেয়াকত আলী, জাহেদ নুর দুলাল, নওশাদ চৌধরী, রোকন আহমেদ,জহিরুল কাদের, লোকমান, রুমি।
দুইদিনের গানের অনুষ্ঠানে অংশগ্রহন করেন জাহেদ নুর দুলাল, নিজাম মিয়া, তোহিদুল আলম, রোকন আহমেদ, স্বপন দাস, কল্পনা দাস, নওশাদ চৌধুরী এবং শাহীন নাজমিন।
গানের অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জাহেদ নুর দুলাল। তিন দিনের মিলন মেলা শেষ ২৮ এপ্রিল সবাই ওরলান্ডোর ছাড়েন, আাগামী  নভেম্বরে ক্রুজ ট্যুরের দেখা হবার প্রত্যাশায়। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ