আমেরিকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উল্টা স্টোরে চুরির মূলহোতা ডেট্রয়েট নারী, সাজা ১৭ এপ্রিল মিশিগানে জনসংখ্যা বৃদ্ধিতে গ্র্যান্ড র‍্যাপিডস ও কেন্ট  কাউন্টি শীর্ষে  দক্ষিণ মিশিগানে শিলাবৃষ্টি ও সম্ভাব্য টর্নেডোর পূর্বাভাস স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিবি’র অভিযান : সাবেক ডিজিএফআই প্রধান গ্রেপ্তার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রস্তাব  ডেট্রয়েটের নারী ফেডারেল ছাত্র সহায়তা জালিয়াতিতে ‘ওয়্যার ফ্রড’-এর দায় স্বীকার নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ

শ্যুটিং-এ বোমা ফেটে গুরুতর আহত সঞ্জয় দত্ত

  • আপলোড সময় : ১২-০৪-২০২৩ ০৮:৫২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৩ ০৮:৫২:১৪ অপরাহ্ন
শ্যুটিং-এ বোমা ফেটে গুরুতর আহত সঞ্জয় দত্ত
বেঙ্গালুরু, ১২ এপ্রিল : শুটিং সেটে জখম সঞ্জয় দত্ত। আপাতত বন্ধ রাখা হয়েছে ছবির শ্যুটিং। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বেঙ্গালুরুতে কন্নড় ছবি ‘কেডি’-র শ্যুটিং চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে। শ্যুটিং-এ চলছিল বোমা বিস্ফোরণের দৃশ্য। সেই বিস্ফোরণেই আহত হন অভিনেতা সঞ্জয় দত্ত। অভিনেতার কনুই, হাত ও মুখে আঘাত লেগেছে বলে খবর। সঙ্গে সঙ্গেই অভিনেতাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আহত হলেও সঞ্জয় সুস্থ রয়েছে। ফাইট মাস্টার রবি বর্মার উপস্থিতিতেই চলছিল দৃশ্যের শুটিং। ঠিক কীভাবে সঞ্জয় দত্ত আহত হলেন তা এখনও পর্যন্ত জানা যায়নি।
প্রসঙ্গত, কন্নড় ছবি ‘কেডি’-তেও খলনায়কের চরিত্রেই দেখা যেতে চলেছে সঞ্জু বাবাকে। বলিউডে অ্যাকশন হিরোর ভূমিকায় প্রায় চার দশক ধরে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। ‘কেডি’ একটি পিরিয়ডিক ড্রামা। সঞ্জয় এবং ধ্রুবর সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন রবিচন্দ্রন এবং শিল্পা শেট্টি।
জানা গেছে, বেঙ্গালুরুর কাছে মাগাড়ি রোড এলাকায় বিস্ফোরণ ঘটে বলে খবর। এই দুর্ঘটনার পর তখনই শ্যুটিং থামিয়ে দেওয়া হয়। আপাতত বিশ্রাম নিচ্ছেন সঞ্জয়। তবে খুব শীঘ্রই ফের শ্যুটিং সেটে ফিরবেন তিনি। প্রসঙ্গত, দক্ষিণ ভারতীয় ছবির প্রতি আজকাল ঝোঁক বাড়ছে সঞ্জয় দত্তের। যশ অভিনীত ‘কেজিএফ ২’ ছবিতে কাজ করতে গিয়ে তাঁর দক্ষিণের ছবির প্রতি ভালবাসা বেড়েছে। ইতিপূর্বে সঞ্জয় দত্ত জানিয়েছিলেন , দক্ষিণের ছবিতে এখনও হিরোইজিম টিকে রয়েছে। যেটা বলিউডে একসময় ছিল।
সূত্র : প্রথম কলকাতা

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ