আমেরিকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ

নবীগঞ্জে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি প্রকল্পের টাকা আত্মসাতের পায়তারা 

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৪ ০১:২৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৪ ০১:২৩:৩৯ অপরাহ্ন
নবীগঞ্জে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি প্রকল্পের টাকা আত্মসাতের পায়তারা 
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ৩১ মে :  উপজেলার করগাঁও ইউনিয়নের কমলাপুর গ্রামে এমপির বরাদ্দের কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি প্রকল্পের কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পের টাকা আত্মসাৎ এর পায়তারা এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে গ্রামবাসী লিখিত অভিযোগ দায়ের করেছেন ইউএনও বরাবরে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কমলাপুর গ্রামে ২০২৪-২৫ইং অর্থ বছরের জন্য এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় ২লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেন। রাস্তাটি কমলাপুর প্রাইমারি স্কুলের সামনে রাস্তা থেকে পাটলী বুরুঙ্গা মাঠ পর্যন্ত মাটি ভরাট করার কথা। প্রকল্প সভাপতি খালিছ মিয়া কমলাপুর প্রাইমারি স্কুলের পাশে অনুমান ১০০ ফুট জায়গা মাটি না ফেলে দায়সারা কাজ দ্রুত শেষ করেন। এবাপ্যারে স্থানীয় মেম্বার বিকাশ দত্তসহ প্রকল্প সভাপতি খালিছ মিয়াকে জিজ্ঞাসা করলে কোন সদুত্তর না পেয়ে গ্রামবাসী গত ২৬ মে বিষয়টির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। রিপোর্ট লেখা পর্যন্ত কোন প্রকার তদন্ত হয়নি। এ ব্যাপারে অভিযোগকারী জাহির আলী বলেন জনস্বার্থে তিনি বিষয়টি ইউএনওকে জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্যান্টন টাউনশিপে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত

ক্যান্টন টাউনশিপে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত