আমেরিকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে তরুণদের অপরাধমুক্ত  রাখতে  ‘অকুপাই দ্য সামার’ কর্মসূচি জার্সি উন্মোচনের মধ্য দিয়ে মিশিগান স্টাইকার্স এফসির যাত্রা শুরু মার্টিনকে মিশিগান ফেডারেল বিচারক পদে মনোনীত করলেন ট্রাম্প ডেট্রয়েট সুপারমার্কেটে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস

বেনজীরের মত শত শত দুর্নীতিবাজকে থামানোর আহবান নতুনধারার

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৪ ০১:০৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৪ ০১:০৬:০৬ অপরাহ্ন
বেনজীরের মত শত শত দুর্নীতিবাজকে থামানোর আহবান নতুনধারার
ঢাকা, ৩ জুন : পুলিশ-প্রশাসনে বেনজীরের মত শত শত দুর্নীতিবাজকে থামানোর আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ৩ জুন দিনব্যাপী বেনজীর, আবদুল হাই বাচ্চুসহ সকল অর্থপাচারকারীকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে জনসাধারণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ‘দুর্নীতি-দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ-এ জাগুন’ শীর্ষক লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃবৃন্দ এই আহবান জানান।
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী এসময় গণমাধ্যমকে বলেন, গণমাধ্যমের তথ্যানুযায়ী বেনজীর ৪ হাজার কোটি, আবদুল হাই বাচ্চু ৪ হাজার, পিকে হালদার ৩ হাজারসহ শত শত অপরাধী-দুর্নীতিবাজ কয়েক লক্ষ কোটি টাকা পাচার করেছে, তাদের সকল অর্থ-সম্পদ বাজেয়াপ্ত, তাদের দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি পুলিশ-প্রশাসনের সকল দুর্নীতিবাজকে চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারী আরো বাড়ানো প্রয়োজন। এসময় নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যন চন্দন সেন পলাশ, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ আরো বলেন, নতুন প্রজন্ম অপরাধ-দুর্নীতি-দ্রব্যমূল্য বৃদ্ধি দেখতে চায় না। আর তাই কঠোর শাস্তি চায় সকল অপরাধী-দুর্নীতিবাজের।   

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রবীন্দ্রসংগীতে বৈশাখ

রবীন্দ্রসংগীতে বৈশাখ