আমেরিকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র

বৃষ্টি উপেক্ষা করে সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৪ ০২:৪১:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৪ ০২:৪১:০৩ পূর্বাহ্ন
বৃষ্টি উপেক্ষা করে সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত
সিলেট, ১৭ জুন : বৃষ্টি উপেক্ষা করে সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুন) সকাল ৮টায় জামাতটি অনুষ্ঠিত হয়। রাত থেকে ভারী বর্ষণের কারণে মুসল্লিদের উপস্থিত কম লক্ষ্য করা যায়।
প্রতি ঈদে শাহী ঈদগাহ ময়দানে লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেন। কিন্তু এবার প্রতিকূল আবহাওয়ার কারণে জামাতে মুসল্লিদের কম ছিল।
ঈদগাহ প্রধান জামাতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আবু হোরায়রা নোমান। ঈদের জামাতে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণি পেশার লোকজন।
এদিকে, রোববার দিবাগত থেকে সিলেটে ভারী বর্ষণ শুরু হয়েছে। ইতোমধ্যে তলিয়ে গেছে সিলেট নগরীর অনেক এলাকা। রাস্তাঘাট ডুবে পানি ঢুকেছে অনেকেরই বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে।
ভারী বর্ষণের কারণে অনেক ঈদগাহে জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাতিল করে নিজ নিজ এলাকার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বকসি ইকবাল আহমেদের সম্মানে লন্ডনে সাংবাদিকদের মতবিনিময়

বকসি ইকবাল আহমেদের সম্মানে লন্ডনে সাংবাদিকদের মতবিনিময়