আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায়

লোককলা চর্চা কেন্দ্রের শপথ গ্রহণ, অভিষেক অনুষ্ঠান সম্পন্ন 

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৪ ০২:০৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৪ ০২:০৯:০৮ অপরাহ্ন
লোককলা চর্চা কেন্দ্রের শপথ গ্রহণ, অভিষেক অনুষ্ঠান সম্পন্ন 
চট্টগ্রাম, ৩০ জুন : “লোককলা চর্চা কেন্দ্র বাংলাদেশ” এর কার্যকরী পরিষদ ২০২৪-২৬ এর শপথ গ্রহণ, অভিষেক ও প্রথম প্রতিনিধি সভা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ২৯ জনু বিকাল ৩টায় আগ্রাবাদ নিপ্পন একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ও পার্শ্ববর্তী জেলা সমূহ থেকে আগত শতাধিক সংখ্যক লোক কবি ও গুনগ্রাহীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শেষ হয়। 
কর্মসূচির উদ্বোধন ঘোষনা করেন, বিশিষ্ট সাংবাদিক বেলায়েত হোসেন, অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ রাখেন চর্চা কেন্দ্রের পরিচালক, চ.বি. গবেষক ভাস্কর ডি.কে.দাশ মামুন। সন্দীপনা সাংস্কৃতিক ফোরাম- কেন্দ্রীয় সংসদের কার্যকরী সভাপতি লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাপানের সাবেক অনারারি কনসাল জেনারেল, বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ নুরুল ইসলাম, সম্মানিত অতিথি ছিলেন যথাক্রমে চ.বি. অধ্যাপক প্রনব মিত্র চৌধুরী, আগ্রাবাদ জাতিতত্ত্ব জাদুঘরের পরিচালক ড. আতাউর রহমান, লোকো উৎসব-২৪ উদযাপন পরিষদের আহবায়ক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ হোসেন, অধ্যাপক অজিত কান্তি দাশ, সাংবাদিক মুকুল সিকদার, প্রধান শিক্ষক সিংপার্ট ম্রো, নাট্যজন শেখ শওকত ইকবাল, প্রধান শিক্ষক তরনী কুমার সেন, সংগঠক মাসুম আখতার, সংগঠক নিবেদিতা আচার্য্য, শিল্পী শর্মা, নারী নেত্রী রোপি দাশ, আইটি এক্সপার্ট ধনঞ্জয় শর্মা, অধ্যাপক তাহেরা খাতুন প্রমুখ। কবিয়ালবৃন্দকে শপথ পাঠ করান বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ নুরুল ইসলাম। 
অনুষ্ঠানের ২য়পর্ব প্রথম প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন—লোককলা চর্চা কেন্দ্র বাংলাদেশ এর প্রধান নির্বাহী লায়ন দুলাল কান্তি বড়ুয়া। সাংগঠনিক বিষয়ের উপর দাপ্তরিকভাবে দায়িত্ব প্রাপ্ত কবিয়ালও সংগঠকবৃন্দ তাদের মতামতসহ অঙ্গীকার ব্যক্ত করেন। অংশ নেন কবিয়াল হরিপদ দেয়ারী (সভাপতি), কবিয়াল আবদুল লতিফ (উপদেষ্টা), মোহাম্মদ হোসেন (উপদেষ্টা) কবিয়াল মোঃ ইউসুফ (সহ—সভাপতি), কবিয়ায়াল সন্তোষ কুমার দে (সাধারণ সম্পাদক), কবিয়াল দিপু দাশ (কার্যকরি সদস্য), কবিয়াল শ্যামল কান্তি দাশ (তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক) কবিয়াল অজিত দেবনাথ, কবিয়াল সঞ্জিত দেবনাথ (অর্থ সম্পাদক), কবিয়াল শ্যামল দাশ, কবিয়াল নির্মল শীল (প্রচার সম্পাদক), কবিয়াল পন্ডিত অরুন কান্তি নাথ (দপ্তর সম্পাদক), কবিয়াল অজিত দেবনাথ, শিল্পী রাওথি ম্রো, শিল্পী জ্যোতি শর্মা, কথি ম্রো, সিংচ্যাং ম্রো, নাট্যকর্মী কে.কে বাবুল, সখি দাশ, নাট্যকর্মী জাহানারা পারুল, শিল্পী বৃষ্টি দাশ, শিল্পী বিথী রানী সিংহ, ওস্তাদ অমলেন্দু রাহা, মোঃ হোসেন, অজিত কান্তি দেবনাথ, সনজিত দেবনাথ, সাংবাদিক হারুন অর রশিদ প্রমুখ। 
অতিথি ও আলোচকগণ বলেন— বাংলা লোকশিল্প আর লোক সাহিত্য আমাদের মাতৃস্তন্যের মতো অমৃত সূধা ধারা। এর লালন , সংরক্ষণ চর্চা স’বি আজ আকাশ তথা পাশ্চাত্য সংস্কৃতির কবলে পড়ে যাচ্ছে। সেই অমূল্য, স্বকীয় সত্ত্বা উদ্ধারে লোক কবিগণ আজ ঐক্যবদ্ধ হয়েছেন—এটি একটি আনন্দের সংবাদ। বক্তারা বলেন—জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান চট্টগ্রামের কবিয়ালদের জন্য বিশেষ প্রণোদনা ও নির্দেশনা দিয়েছিলেন। তা সর্বোতভাবে সংরক্ষণ সম্ভব হয়নি। সবাইকে নতুনভাবে লোকশিল্প ও লোকসাহিত্য সংরক্ষণের জন্য কাজ করে যেতে হবে। অনুষ্ঠানের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এই অপূরনীয় ক্ষতি হতে রক্ষার জন্য দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে জাতীয়ভাবে লোকশিল্প ও লোকসাহিত্য কেন্দ্র গড়ে তোলার আত্মিক অনুরোধ জ্ঞাপন করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন