আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

ঘোড়ায় চড়ে ‘ভিক্ষা’ করেন জালু মিয়া

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৩ ০১:০২:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৩ ০১:০২:৪৩ পূর্বাহ্ন
ঘোড়ায় চড়ে ‘ভিক্ষা’ করেন জালু মিয়া
ভোলা,১৫ এপ্রিল (ঢাকা পোস্ট) : বাংলায় প্রবচন আছে- ‘ঘোড়ায় চড়িয়া মর্দ্দ হাঁটিয়া চলিল’। ঠিক সেরকম না হলেও- ‘ঘোড়ায় চড়িয়া মর্দ্দ ভিক্ষা করিতে গেল-’ এ কথার বাস্তব উদাহরণ হচ্ছেন ভোলার জালু মিয়া (৫৫)। তিনি ভিক্ষা করেন ঘোড়ায় চড়ে।
জালু মিয়া বোরহানউদ্দিনের সাচড়া ইউনিয়নের চরগঙ্গাপুর গ্রামের মৃত মতলেবের ছেলে ৷ তার ৪ ভাই ও এক বোন রয়েছে। এক সময় তিনি ওই গ্রামের বাড়িতে থাকতেন। কিন্তু সেখানে জায়গা-জমি হারিয়ে একই ইউনিয়নের পাশের গ্রামের চর গঙ্গাপুর গ্রামে বোনের বাড়িতে চলে আসেন ৷ সেখানে এসে অন্যের জমিতে পলিথিন আর নারিকেল পাতা দিয়ে তৈরি ঝুপড়ি ঘরে বসবাস শুরু করেন এবং নিজের ভরণ-পোষণ চালাতে ভিক্ষাবৃত্তি শুরু করেন। ভিক্ষুক জালু মিয়া প্রতিদিন ঘোড়ায় চড়ে গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করেন ৷ বয়সের ভারে হাঁটতে পারেন না বলে এভাবে ভিক্ষা করেন বলে জানান তিনি।
তিনি বছর চারেক আগে ভিক্ষার টাকা জমিয়ে ১৫ হাজার টাকায় ঘোড়াটি কেনেন। আর সেই ঘোড়ায় চড়েই মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করেন। প্রতিদিন ভিক্ষা করে তার আয় হয় ৩শ থেকে ৪শ টাকার মতো। কিন্তু এই সামানু টাকায় ঘোড়ার খাবার কেনার পর কোনো রকম চলছে তার মানবেতর সংসার জীবন।
জালু মিয়া ঢাকা পোস্টকে জানান, অনেক আগে আমি বিয়ে করি ওই ঘরে একটা ছেলে ছিল। কিছু দিন পর ছেলে ও তার মা মারা যায়। পরে দ্বিতীয় বিয়ে করি ৷ সেই ঘরে এখন কোনো সন্তান নাই। তাই স্ত্রী আর আমি ভিক্ষা করে খুব কষ্টে জীবন যাপন করছি। গত চার বছর আগে ভিক্ষা করে ১৫ হাজার টাকায় একটা ঘোড়া কিনেছি। ঘোড়াটা আমার একমাত্র সম্বল। ঘোড়াটা আছে বলেই ঘরে চুলা জ্বলে।
তিনি আরও জানান, বিয়ের আগে মানুষের কাজ করে খেতাম ৷ এখন আমি বৃদ্ধ হয়ে গেছি। এজন্য এখন কেউ কাজে নেয় না। তাই বাধ্য হয়ে ভিক্ষা করতে হচ্ছে। শেষ বয়সে স্ত্রীকে নিয়ে থাকার জন্য একটি সরকারি ঘরের দাবি জানান জালু মিয়া।
তার প্রতিবেশী কালাম খান জানান, তাদের কোনো জায়গা-জমি ও সন্তান নেই ৷ সে তার স্ত্রীকে নিয়ে অসহায় অবস্থায় এখানে থাকছেন। তাই ভিক্ষা করেই তার জীবন চলে। তারা যে ঘরে থাকছেন তা বসবাস করার উপযোগী নয়।
সাচড়া ইউনিয়নের চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা ঢাকা পোস্টকে জানান, শুনেছি হাঁটতে না পারায় বৃদ্ধ জালু মিয়া ঘোড়ায় চড়ে ভিক্ষা করেন। সরকারি ও ব্যক্তিগতভাবে যতটুকু পারি তাকে সহযোগিতা করি। তিনি যেন সরকারি ঘর পায় সেই চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন