আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ

  • আপলোড সময় : ২০-০৭-২০২৪ ০৪:১১:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৪ ০৪:১১:০০ পূর্বাহ্ন
কোটা সংস্কার আন্দোলন ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ
ছবি : সৌজন্যে ঢাকা পোস্ট

ঢাকা, ২০ জুলাই : : কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ । ক্রমে পরিস্থিতির অবনতি হচ্ছে। মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। ২৫০০ জনের বেশি আহত। পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যে কার্ফু জারি করেছে সরকার। নামানো হয়েছে সেনাও। তবে পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ।
সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থার সংস্কারের দাবিতে বিক্ষোভ চলছে বাংলাদেশে। আন্দোলনের পুরোভাগে রয়েছেন দেশের ছাত্র-ছাত্রীরা। গত কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলন অন্যমাত্রা নেয় গত সোমবার থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে  শুরু হয় ছাত্রবিক্ষোভ। পুলিশের গুলিতে ছ’জন পড়ুয়ার মৃত্যুও হয়। এরপরই বাংলাদেশের নানা প্রান্তে আগুন জ্বলে ওঠে। আন্দোলনে প্রায় প্রতিদিনই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। 
প্রসঙ্গত, সংরক্ষণবিরোধী ছাত্র-যুবদের ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচির জেরে কার্যত স্তব্ধ বাংলাদেশ । অবরোধ ভাঙতে পুলিশ ও সেনা সক্রিয় হওয়ায় সারাদেশে ব্যাপক সংঘাত হয়েছে। ব্যাপক অবনতি ঘটেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে ক্ষয়ক্ষতির খবর। সংঘাত ও হতাহতের ঘটনা সবচেয়ে বেশি ঘটে ঢাকায়। এছাড়া চট্টগ্রাম, নরসিংদি, ধানমণ্ডি, রামপুরা, যাত্রাবাড়ি, সাভার ও মাদারিপুর এলাকাতেও হতাহতের ঘটনা ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সড়ক-রেল-শিল্পে সিলেটের জন্য বাণিজ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা

সড়ক-রেল-শিল্পে সিলেটের জন্য বাণিজ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা