আমেরিকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ

বাংলাদেশের দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে মিশিগানে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

  • আপলোড সময় : ০১-০৮-২০২৪ ০২:৪৩:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৪ ০২:৪৩:৪৪ পূর্বাহ্ন
বাংলাদেশের দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে মিশিগানে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 
ওয়ারেন, ১ আগস্ট : বাংলাদেশের দরিদ্র পরিবারের সুপেয় পানি নিশ্চিতের সহায়তায় ফান্ড সংগ্রহে মিশিগানে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ। বাংলাদেশি-অ্যামেরিকান পাঁচ (৫) তরুণ এই ফুটবল ম্যাচের আয়োজন করেন। রোববার (২৮ জুলাই) ওয়ারেন শহরের হলমিচ পার্কের মাঠে দিনভর খেলায় ৯টি দল অংশগ্রহণ করে। প্রতি দলে ৬ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় মুখোমুখি হয় টিম ইউকে এবং ওয়ারেন এফসি। খেলায় ২ গোলে জয়লাভ করে টিম ইউকে। পাশাপাশি একই দিনে আন্ডার ১৮ খেলোয়াড়দের নিয়ে আরেকটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন তরুণেরা।  

প্রীতি ফুটবল ম্যাচের আয়োজক মোহাম্মদ কিবরিয়া, হুসেন মিয়া, মোতাকাব্বির হোসাইন, জুবের আহমেদ ও আশরাফ হোসাইন খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। তারা জানান, খেলার প্রাপ্ত ডলার বাংলাদেশের হত দরিদ্র পরিবারের সুপেয় পানি নিশ্চিত করার কাজে ব্যয় করা হবে। খেলাধুলার মাধ্যমে দরিদ্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মানবিক কাজের তহবিল সংগ্রহে আমাদের প্রচেষ্টায় খেলোয়াড়রা অংশগ্রহণ করে এবং অনেকে স্পন্সর দিয়ে শরিক হন। মানবিক কাজে শরিক হওয়ায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাঁরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্যান্টন টাউনশিপে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত

ক্যান্টন টাউনশিপে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত