আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

অভিনেতা, মডেল এবং প্রযোজক মনির খান শিমুলের  মাতৃবিয়োগ

  • আপলোড সময় : ১১-০৮-২০২৪ ০২:২৬:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৪ ০২:২৬:৩৬ পূর্বাহ্ন
অভিনেতা, মডেল এবং প্রযোজক মনির খান শিমুলের  মাতৃবিয়োগ
ঢাকা, ১১ আগস্ট :  মিডিয়া জগতের জনপ্রিয় মডেল, অভিনেতা ও প্রযোজক মনির খান শিমুলের মা, বেগম হোসনে আরা খানম আর নেই। গত ৯ আগস্ট, ভোর রাত ৩টা ৫৮ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল  ৯০  বছর। তিনি ৪ ছেলে, ৯ নাতি-নাতনি, ৭ পুতি-পুতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মনির খান শিমুল ছিলেন মরহুমার সর্বকনিষ্ঠ সন্তান। 
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরহুমার নামাজে জানাজা নেত্রকোনার পূর্বধলা থানার কাজলা গ্রামে পারিবারিক মসজিদে বাদ জুম্মা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে  তার স্বামী মরহুম মর্তুজ আলি খানের কবরের পাশে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, নেত্রকোনার ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের বিশিষ্ট সংগঠক এবং সমাজকর্মী মরহুম মর্তুজ আলি খানের স্ত্রী বেগম হোসনে আরা খানম পাকিস্তান আমলে ইস্ট-পাকিস্তান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (ইপিসিআইসি) পরবর্তীতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-তে দীর্ঘ ৩০ বছর কর্মরত ছিলেন। মরহুমা ঢাকা ও নেত্রকোনায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে সংশ্লিষ্ট ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ। ঢাকা ও নেত্রকোনার ৩টি এতিমখানায় মরহুমের জন্য দোয়া মাহফিল ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।  মরহুমের রুহের মাগফেরাতের জন্য তার স্বজন, বন্ধু ও সুহৃদদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন