আমেরিকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

আওয়ামী সরকারের সময় নিবন্ধিত দলগুলোর নিবন্ধন বাতিলের দাবি

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৪ ০১:২০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৪ ০১:২০:১৩ অপরাহ্ন
আওয়ামী সরকারের সময় নিবন্ধিত দলগুলোর নিবন্ধন বাতিলের দাবি
ঢাকা, ১৩ আগস্ট : আওয়ামী সরকারের সময় নিবন্ধিত দলগুলোর নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা ও সদস্য জোবায়ের মাতুব্বর ১৩ আগস্ট প্রেরিত এক বিবৃতিতে আরো বলেন, ২০১২ সালের ৩০ ডিসেম্বর আত্মপ্রকাশের পর সকল শর্ত মেনে নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১৮ এবং ২০২২ সালে দুইবার নিবন্ধনের আবেদন করার পরও আওয়ামী সরকারের অপরাধ-দুর্নীতির বিরোধীতা করায় দুর্নীতিগ্রস্থ প্রধান নির্বাচন কমিশনা, কমিশনার ও সচিবের দুর্নীতির কারণে নিবন্ধনের সুযোগ থেকে বঞ্চিত হই।
বিবৃতিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ আওয়ামী শামসনামলে নিবন্ধিত বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম ও বাংলাদেশ সুপ্রীম পার্টি (বি.এস.পি)ও নিবন্ধন বাতিল দাবি করে আরো বলেন, কেবলমাত্র অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসার লক্ষ্যে দুর্নীতি করে এই দলগুলোকে নিবন্ধন দেয়া হয়েছিলো। এই দলগুলো কখনোই জনগণের দাবি নিয়ে রাজপথে নামেনি; যার প্রমাণ গত ১০ বছরের গণমাধ্যমে চোখ রাখলেই পাওয়া যাবে।
উল্লেখ্য, ‘নতুনধারার অঙ্গীকার-দুর্নীতি থাকবে না আর...’ এই শ্লোগানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করার পর থেকে কোনো ধরণের আর্থিক লোভ বা মোহের রাজনীতিতে যুক্ত না হয়ে জোট-মহাজোট-যুগপৎ-মঞ্চ- মোর্চার বাইরে থেকে জনদাবি বাস্তবায়নে কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানের মাটিতে শিবভক্তদের নতুন আশ্রয়, ‘ওঁ শিবশক্তি’ মন্দির

মিশিগানের মাটিতে শিবভক্তদের নতুন আশ্রয়, ‘ওঁ শিবশক্তি’ মন্দির