আমেরিকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ফেডারেল বিচারকের দণ্ড ডেট্রয়েটে তরুণদের অপরাধমুক্ত  রাখতে  ‘অকুপাই দ্য সামার’ কর্মসূচি জার্সি উন্মোচনের মধ্য দিয়ে মিশিগান স্টাইকার্স এফসির যাত্রা শুরু মার্টিনকে মিশিগান ফেডারেল বিচারক পদে মনোনীত করলেন ট্রাম্প ডেট্রয়েট সুপারমার্কেটে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ

সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট পালিত 

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৪ ০২:০৪:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৪ ০২:০৪:১৬ পূর্বাহ্ন
সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট পালিত 
আটলান্টিক সিটি, ১৬ আগস্ট : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে গত পনেরো আগষ্ট, বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধুসহ পনেরো আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং শোকসভার আয়োজন করা হয়।
শোকসভায় প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুর রফিক সভাপতিত্ব করেন। আওয়ামী লীগ নেতা মনিরুজামান মনির ও বেলাল হোসেন এর সঞ্চালনায় সভায়  বক্তব্য রাখেন মোঃ বেলাল হোসেন,মাসুদ চৌধুরী, বোরহানউললাহ কাউসার, শেখ কামাল মনজু, মুক্তাদির রহমান, ফারুক তালুকদার, শাহজাহান ইকবাল, বেলাল হোসেন, বেলালউদদীন, নূর মোহাম্মদ, আব্দুর রহিম, মুজিবর রহমান, কাজী আবদুল মান্নান, আবদুল গফুর মিয়া, গাজী চৌধুরী, রুহেল চৌধুরী, হাফিজুর রহমান হাফিজ  প্রমুখ । লেখক- সাংবাদিক সুব্রত চৌধুরী শোক দিবসের ছড়া পাঠ করেন।
শোকসভায় বক্তারা ধানমণ্ডি বত্রিশ নম্বরে শোক দিবসে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি  পালনে বাধা দেওয়ার তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি, তাকে সব রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। এ দেশের ইতিহাসের সঙ্গে তার নাম জড়িয়ে আছে। এজন্য ইতিহাসের আলোকে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের শেখ মুজিবুর রহমানকে যথাযথ সম্মান দেওয়া উচিত। 
শোকসভায় বক্তারা বঙ্গবন্ধুর বিরোধিতাকারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা এক বত্রিশ নম্বরের শক্তি দেখলেন। পুড়িয়ে ছাই করে দিলেন। লুটপাট করে ফাঁকা করলেন। তবুও সেই কঙ্কালসার বাড়িটাকে পাহারা দিতে হচ্ছে পুরো রাষ্ট্রীয় সিস্টেম নিয়ে। এই শক্তির নাম বঙ্গবন্ধু। এই শক্তির নাম জয় বাংলা। বক্তারা জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবীতে ভেদাভেদ ভুলে দেশে ও প্রবাসে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য মুজিব সৈনিকদের প্রতি আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

হবিগঞ্জে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং