আমেরিকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার

মাধবপুরে ইমাম নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত দেড় শতাধিক

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৪ ১২:৫৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৪ ১২:৫৭:৩৮ অপরাহ্ন
মাধবপুরে ইমাম নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত দেড় শতাধিক
মাধবপুর, (হবিগঞ্জ) ১৬ আগস্ট : হরষপুর দারুল উলুম কওমী মাদ্রাসায় জুমার নামাজে ইমামতি কেন্দ্র করে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার গ্রামবাসির মধ্যে ৬ ঘন্টাব্যাপি সংঘর্ষে দেড় শতাধিক লোক আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে হরষপুর রেলষ্টেশনের দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।  দুই উপজেলার হাজার হাজার মানুষে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ২ টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয়পক্ষের মধ‍্যে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। 
স্থানীয় সুত্রে জানাগেছে  হরষপুর মাদ্রাসা শিক্ষক মাওলানা বশির আহমেদ শুক্রবার মাদ্রাসা মসজিদে ইমামতি করতে করতে যান। এ সময় মাদ্রাসার ছাত্ররা বাধা দেন। এ নিয়ে মাদ্রাসা ছাত্রদের সাথে ইমামের লোকজনের বাকবিতণ্ডা হয়। মাদ্রাসা ছাত্রদের সাথে বাকবিতণ্ডার ঘটনাটি বিজয়নগর  উপজেলার গ্রামবাসির মধ্যে মাইকে প্রচার করা হলে মাদ্রাসা পার্শ্ববর্তী গ্রামের লোকজন ধর্মঘর গ্রামের লোকজনের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রেললাইনের পাথর দিয়ে একে অপরকে নিক্ষেপ করে। এতে উভয়পক্ষে  দেড়শতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে দুপুর বিকালে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌছে। সংঘর্ষকালে হরষপুর রেলষ্টেশনের অনেক দোকান ভাংচুর ও লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার খবর পাওয়া গেছে। আহতদের মাধবপুর, ব্রাহ্মনবাড়িয়া হবিগঞ্জ, বিজয়নগর ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ জানান, দুই উপজেলার কয়েক হাজার মানুষ শুক্রবার নামাজের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। দুই উপজেলার পুলিশ, বিজিবি সদস্য এবং জনপ্রতিনিধিদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি