আমেরিকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা

এগ হারবার সিটিতে বিএএসজে সভাপতির  উদ্যোগে সুহৃদ সমাবেশ

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৪ ০১:১২:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৪ ০১:১৩:২৬ পূর্বাহ্ন
এগ হারবার সিটিতে বিএএসজে সভাপতির  উদ্যোগে সুহৃদ সমাবেশ
 এগ হারবার সিটি, ১৭ আগস্ট : নিউ জার্সি রাজ্যের এগ হারবার সিটিতে সুহৃদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ আগষ্ট রবিবার বিকেলে  বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুলের উদ্যোগে তাঁর এগ হারবার সিটিস্থ বাসভবনে আয়োজিত এই সুহৃদ সমাবেশের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শুভেচছা বিনিময়, বারবিকিউ, জম্পেস আড্ডা, নৈশভোজ ইত্যাদি।

সুহৃদ সমাবেশে আটলান্টিক সিটির মেয়র মারটি স্মল, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইক সুলেমান,আটলান্টিক সিটির কাউনসিল এট লারজ স্টিফেনি মার্শাল, কাউন্সিলম্যান আনজুম জিয়া,  আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষটি বোর্ড সভাপতি আব্দুর রফিক, নিউ জারসি স্টেট সাউথ বিএনপির সভাপতি সৈয়দ মোঃ কাউসার,সাধারন সম্পাদক রহমান বাবুল, লোকাল ৫৪ এর ট্রাষটি বোর্ড কর্মকর্তা সৈয়দ শহীদ , আওয়ামী লীগ নেতা শামীম চৌধুরী, ফারুক তালুকদার,মনিরুজামান মনির, বেলাল হোসেন, বেলালউদদীন, রওশনউদদীন, সাংবাদিক আবু নসর সহ  বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ যোগ দেওয়ায় এক পর্যায়ে তা সম্প্রীতি সমাবেশের রূপ নেয়। 

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুলের কনিষ্ঠ কণ্যার গ্র্যাজুয়েশন উপলক্ষে এই সুহৃদ সমাবেশের আয়োজন করা হয়েছিল।
সুহৃদ সমাবেশে অংশগ্রহনকারীরা নান্দনিক এই আয়োজনের জন্য জহিরুল ইসলাম বাবুলকে ধন্যবাদ জানান। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল সুহৃদ সমাবেশে অংশগ্রহন করে তা সফল করায় সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স