আমেরিকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প

ভুমির দখল পেতে অপেক্ষার ৫ বছর

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৪ ১২:৫৫:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৪ ১২:৫৫:৫৪ অপরাহ্ন
ভুমির দখল পেতে অপেক্ষার ৫ বছর
মাধবপুর, (হবিগঞ্জ) ১৪ সেপ্টেম্বর : ২০১৯ সালে ভুমিহীন হিসেবে ৫ শতক করে জমি বরাদ্দ পেয়েছিলেন মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দরিদ্র সিরাজুল ইসলাম, মর্তুজ আলী ও বাচ্চু মিয়া। জমি আর দখল পায়নি মর্তুজ আলী। জমিতে আর ঘর বাধার স্বপ্ন পূরণ হয়নি তার। গত কয়েক মাস আগে তিনি মারা গেছেন। সরকারি বরাদ্দকৃত জমির দখল ফিরে পেতে ভুমিহীন ৩ টি পরিবার মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেছেন।
ভুমিহীন সিরাজুল ইসলাম জানান,২ ০১৯ সালে সরকার ভুমিহীন হিসেবে তাদের ৩ জনকে ভুমিহীন হিসেবে দত্তপাড়া এলাকায়  ৫ শতক করে জমি বরাদ্দ দিয়েছিল।কিন্তু ওই এলাকার প্রভাবশালী একটি চক্র জোর পূর্বক জমি দখল করে রাখায় তারা জমির দখল বুঝে পায়নি। সরকার তাদের নামে আইনগতভাবে কাগজপত্র করে দিলেও তারা জমির দখল পায়নি। মৃত মর্তুজ আলীর ছেলে লিটন মিয়া জানান, জমির দখল জমির আশা করতে করতে তিনি মরেই গেলেন কিন্তু জমি আর পেলেন না। অপর ভুমিহান বাচ্চু মিয়া জানান, প্রভাবশালীরা জোর করে আমাদের বরাদ্দকৃত জমি দখল করে রেখেছে।তিনি জবরদখলকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট দাবি জানিয়েছেন। তিনি বলেন, জমি বরাদ্দ পেলে আমরা সবাই ঘরবাড়ি করে বসবাস করতে পারতাম। 
ধর্মঘর ইউপির সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল বলেন, সরকার দারিদ্র্য বিমোচন বিভিন্ন কল্যাণ মূলক কাজ গ্রহন করেন কিন্তু বাস্তবায়ন খুবই হতাশাজনক। জমির দখল সমঝে পেতে ৫ বছর অপেক্ষা করতে হচ্ছে তাতে প্রমাণিত হয় সরকারের কাজের গতি খুবই মন্থর। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল জানান, ৩ ভুমিহীন পরিবার যাতে দ্রুত তাদের নামে বরাদ্দকৃত জমি দখল পান সে ব্যাপারে সব রকম ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স