আমেরিকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত

বিশ্ব গণতন্ত্র দিবসে উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের শোভাযাত্রা 

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ১২:৩৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ১২:৩৯:৪১ অপরাহ্ন
বিশ্ব গণতন্ত্র দিবসে উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের শোভাযাত্রা 
ঢাকা, ১৮ সেপ্টেম্বর : নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ ‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষ্যে (১৭ সেপ্টেম্বর ২৪) মঙ্গলবার দুপুর আড়াইটায় রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভাগীয় শহরগুলোতে স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ ও শোভাযাত্রা করছে বিএনপি ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা যোগদেন।
অনুষ্ঠানস্থলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সহ সভাপতি ও অন্তর্বর্তীকালীন আহবায়ক এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সৈনিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে একটি বিশাল শোভাযাত্রা ও মিছিল সহকারে যোগদেন।
উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের এম. সানাওয়ার হোসেন, কাজী মহি উদ্দিন বুলবুল, হাজী ওয়ালী উল্লাহ বাবলু, নূর আহমদ, মীর মোশাররফ হোসেন, নূরে আলম মিয়া, আমীর হোসেন, আজিজুল হক দুলাল, কুতুব উদ্দিন আহমদ, ক্যাপ্টেন মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান। নেতাকর্মীদের তার বক্তব্য দেখাতে সমাবেশস্থল ঘিরে বিভিন্ন পয়েন্টে ডিজিটাল ডিসপ্লে লাগানো হয়েছে।
কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সামবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনায় করেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।
মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিক অন্তর্বর্তীকালীন আহবায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন গত ১৫ বছরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিএনপিকে দমন করতে গিয়ে আমাকে অসংখ্য মিথ্যা মামলা ও জুলুমের শিকার হতে হয়েছে। শুধু আমি নই দলের ৫২২ জন নেতাকর্মীকে গুম করেছে। খুন করা হয়েছে বিএনপির ১০ হাজার নেতাকর্মী।
তিনি আরো বলেন আমাদের ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে মুক্তিযোদ্ধা দল অঙ্গীকারবদ্ধ। আমরা একটি নিরাপদ, প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সংকল্পবদ্ধ, যা রাষ্ট্রীয় সীমানা অতিক্রম করে বৈশ্বিক গণতান্ত্রিক বিকাশে ভূমিকা রাখবে।
সব শেষে শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং গণতন্ত্র পুনঃ উদ্ধারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভবঘুরে নারীর কণ্ঠ জয় করল দেশ, পাশে দাঁড়াল সরকার

ভবঘুরে নারীর কণ্ঠ জয় করল দেশ, পাশে দাঁড়াল সরকার