আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায়

মাধবপুরে টোল আদায় নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৪ ১২:৩৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৪ ১২:৩৬:৩৩ অপরাহ্ন
মাধবপুরে টোল আদায় নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫
মাধবপুর, (হবিগঞ্জ) ২৬ সেপ্টেম্বর : মাধবপুরে সিএনজি অটোরিকশা ষ্ট‍্যান্ডে টোল আদায় নিয়ে দুই পক্ষের সংঘর্ষ নারীসহ অন্তত ২৫জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মাধবপুর পৌরসভার গাবতলী সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 
জানা যায়, গত ৬ সেপ্টেম্বর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকার সেলিম মিয়া গাবতলী সিএনজি স্ট্যান্ডের ইজারা পায়। ইজারা পাওয়ার পর থেকে স্ট্যান্ডের সিএনজি অটোরিকশা থেকে টোল আদায় শুরু করে। গতকাল বুধবার সন্ধ্যায় আরেকটি পক্ষের সাথে টোল আদায়কে কেন্দ্র করে ইজারাদারের বাকবিতন্ড হয়। এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের নারীসহ  কমপক্ষে ২৫ জন আহত হন। গুরুতর আহতদেরকে  উন্নত চিকিৎসার জন্য সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন, পশ্চিম মাধবপুর এলাকার আলী আকবর এর পুত্র শাহীন মিয়া (৩০), আলী আহমদ এর পুত্র হারিস মিয়া (৩৫), আয়ূব আলীর পুত্র জুলহাস মিয়া (৫০), নূর মিয়ার পুত্র সেলিম মিয়া( ৩৫), গোয়াল নগর এলাকায় হীরা মিয়ার পুত্র মোজাহিদ মিয়া (২৫), মরিয়ম জাহান ঝুমা (১৭) হারুন মিয়ার পুত্র আরিফ (২৬), মনির হোসেন এর পুত্র হীরা মিয়া (৫০) রেনু মিয়ার স্ত্রী তাসলিমা (৪২), হাকিম মিয়ার পুত্র আবুল কাশেম (২০), হীরা মিয়ার পুত্র জুনাইদ (২৮),  জুয়েল (৩২), বিশাল মিয়া (২৬) ও সোহেল মিয়া (২৩), সোহেল মিয়ার স্ত্রী মেনেকা বেগম (২০), মৃত দিলু মিয়ার পুত্র পলাশ মিয়া (৩৫), তারা মিয়ার পুত্র মোহন মিয়া (২৮), জামাল মিয়ার পুত্র বাবুল মিয়া (২৮), পায়েল মিয়া (১৮) আরজুমিয়া   আহত হন। 
ইজারাদার সেলিম মিয়া জানান, গত ৬ সেপ্টেম্বর তারিখে ইজারা পেয়ে ৭ সেপ্টেম্বর থেকে টোল আদায় শুরু করি। প্রথম থেকেই একটি পক্ষ বিভিন্ন ভাবে আমাদেরকে টোল আদায়ে বাধা সৃষ্টি করে আসছে এবং অবৈধভাবে ১০ টাকা করে চাঁদা আদায় করছে। এই গ্রুপটি শ্রমিক সমিতির নামে অবৈধভাবে সিএন জি অটোরিকশা  থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করছে।
 অপরপক্ষের খোকন মিয়া জানান, সিএনজি ষ্ট‍্যান্ডকে কেন্দ্র করে রাস্তা দিয়ে যাওয়া-আসার সময় ইজারাদার পক্ষ আমাদের বাধা দেয়। এরই জেরে আজ সকালে আবারও ঝগড়া হয় এবং এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষের ঘটনা ঘটে।। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন