আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সেক্স র‍্যাকেটে জড়িত থাকার দায়ে নারী দোষী সাব্যস্ত

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৪ ০২:২৬:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৪ ০২:২৬:২৬ পূর্বাহ্ন
সেক্স র‍্যাকেটে জড়িত থাকার দায়ে নারী দোষী সাব্যস্ত
বোস্টন, ৩০ সেপ্টেম্বর : সেক্স র‌্যাকেটের সঙ্গে জড়িত থাকার দায়ে এক নারী শুক্রবার ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। প্রসিকিউটরদের মতে, আরও দু'জনকে এই বছরের শুরুতে পতিতাবৃত্তিতে জড়িত হওয়ার জন্য আন্তঃরাষ্ট্রীয় বা বিদেশী বাণিজ্যে ভ্রমণ করতে প্ররোচিত করা, প্রলুব্ধ করা এবং বাধ্য করার ষড়যন্ত্র এবং অর্থ পাচারের একটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। খবর মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের। 
দোষী সাব্যস্ত হ্যান লি নামের মহিলার বয়স ৪২ বছর। মূলত বোস্টন এবং ওয়াশিংটনের শহরতলিতে সেক্স র‍্যাকেট চালাতেন তিনি। তার সঙ্গে যুক্ত আরও দু'জন গ্রেফতার করে পুলিশ। তারা হলেন ক্যালিফোর্নিয়ার টরেন্সের জেমস লি এবং ম্যাসাচুসেটসের ডেদামের জুনমিউং লি।বাকিদের খোঁজ চলছে। 
তদন্তে উঠে এসেছে, ২০২০ সালের জুলাই থেকে, হ্যান লি ক্যামব্রিজ, ওয়াটারটাউন, ম্যাসাচুসেটস, ফেয়ারফ্যাক্স এবং টাইসনস, ভার্জিনিয়াতে একাধিক পতিতালয় সহ একটি আন্তঃরাজ্য পতিতাবৃত্তি নেটওয়ার্ক তৈরি করেছিল। এ জন্য সে প্রাথমিকভাবে বেছে নিত এশীয় মেয়েদের। তাদের প্ররোচিত করত পতিতাবৃত্তি করতে। জানা গিয়েছে, যেসব মহিলারা প্লেনে ভ্রমণ করতেন তাদের সঙ্গে যোগাযোগ করে কেউ অসুবিধেয় পরলে থাকার ব্যবস্থা করে দিত পতিতাপল্লীতে। যাতে তাদের এই কাজে টেনে আনা যায়। জায়গাগুলি ছিল মূলত আপ্যার্টমেন্ট বিল্ডিং, বাইরে থেকে দেখে কিছু বোঝার উপায় নেই। 
পতিতাবৃত্তি নেটওয়ার্ক তৈরির জন্য বিজ্ঞাপন দেওয়া হত দুটো ওয়েবসাইটের মাধ্যমে। সেখান থেকেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হত রাজনীতিবিদ থেকে শুরু করে সরকারি আমলা সহ উচ্চপদস্থ লোকেদের। যৌন পরিষেবা দেওয়ার জন্য চার্জ করা হত ৩৫০ থেকে ৬০০ ডলার।  এই পতিতাপল্লীগুলির ফোন নম্বর রক্ষণাবেক্ষণ করত হ্যান লি। নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট এর মাধ্যমে সে নিজে ঠিক করত কে কোথায় যাবে। কারা ছিল নিয়মিত এই পতিতাপল্লীর ক্লায়েন্ট তা এখনও পর্যন্ত চিহ্নিত করা যায়নি। বর্তমারে লি হেফাজতে রয়েছেন এবং দুটি অপরাধের জন্য ২৫ বছর পর্যন্ত কারাগারের মুখোমুখি হয়েছেন।যদিও হ্যান লি এর দাবি, তিনি এই কাজে কোনও মহিলাকেই বাধ্য করেনি। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি