আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

সাগিনা সিটিতে আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপিত

  • আপলোড সময় : ০৭-১০-২০২৪ ০২:৪৪:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৪ ০২:৪৪:২৩ পূর্বাহ্ন
সাগিনা সিটিতে আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
সাগিনা সিটি, ৭ অক্টোবর : আকাশে-বাতাসে পুজো পুজো গন্ধ। মা প্রায় এসেই গিয়েছেন। এরই মাঝে মিশিগান রাজ্যের সাগিনা সিটিতে পূজিতা হলেন দেবী দুর্গা।  
পঞ্জিকা মতে তিথি লগ্ন মেনে না হলেও  শনি ও রবিবার পুজোর র্নিঘণ্ট নির্ধারিত হ । সেমতে গত শনিবার ছিল যথাক্রমে সপ্তমী, অষ্টমী। রবিবারে নবমী ও দশমী পুজা অনুষ্ঠিত হয়েছে। এ যেন শুরু হয়েই শেষ। কারণ শারদীয় দুর্গোৎসব মূলত পাঁচদিনের উৎসব। সেখানে দু’দিনেই পূজার আনন্দ ও বিষাদের সুর। 
ওই দুইদিন ট্রাই সিটি বেঙ্গলি এসোসিয়েশনের উদ্যোগে ট্রাই সিটি হিন্দু টেম্পলে উৎসব মুখর পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে। পূজায় পুরোহিত্য করেন ওয়ারেন সিটির বাসিন্দা প্রিস্ট পুর্ণেন্দু চক্রবর্তী অপু।  

অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তি কামনায় দুর্গা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছেন অসংখ্য প্রবাসী ভক্ত। করেছেন মাতৃকৃপা প্রার্থনা। পুষ্পাঞ্জলি দিতে মন্ডপে ছিল ভক্তদের ভিড়। ঢাকের বাদ্য, কাঁসা, ঘন্টা, উলু আর শঙ্খধ্বনিতে পূজা অঙ্গন ছিল মুখরিত। সকাল থেকে রাত পর্যন্ত পূজা অঙ্গনে নানান বয়সী দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। পাশাপাশি তারা উপভোগ করেন সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে পূজার বিশেষ আকর্ষণ আরতিতে অংশগ্রহণ করেন সকলে।
গতকাল রোববার সকাল ১০ টায় মহনবমী ও মহাদশমী পূজা এবং দুপুর আড়াইটায় সিদুরখেলা অনুষ্ঠিত হয়। দশমী বিহিত পূজা সমাপনের মাধ্যমে ভক্তরা দেবী দুর্গাকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান।  ট্রাই সিটি বেঙ্গলি এসোসিয়েশনের প্রতি বছর দেবীপক্ষের উইকএন্ডেতে আগমনী দুর্গাপূজার আয়োজন করে থাকে। আর এই দিনটির জন্য সেখানকার ভক্তরা সারা বছর ধরে অপেক্ষায় থাকেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ