আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত
মিশিগানে নানা আয়োজনে মহাঅষ্টমী পালিত

আজ মহানবমী : ঢাকের বোলে বিদায়ের সুর

  • আপলোড সময় : ১১-১০-২০২৪ ০১:০৭:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৪ ০১:০৭:৩৮ পূর্বাহ্ন
আজ মহানবমী : ঢাকের বোলে বিদায়ের সুর
ওয়ারেন, ১১ অক্টোবর : আজ শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহানবমী। গতকাল বৃহষ্পতিবার মিশিগানে সন্ধিপূজার মধ্যদিয়ে শেষ হয়েছে সনাতম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার তৃতীয় দিন ‘মহাঅষ্টমী’। পুজা শেষে সন্ধ্যায় ভক্তরা অঞ্জলি প্রদান করেন।
সকাল থেকেই মিশিগানের বিভিন্ন মন্দির ও পূজা মন্ডপে  বিপুলসংখ্যক পূজারিকে অষ্টমী পূজায় অঞ্জলি দিতে দেখা দেখা যায়। সারাদিনই  মন্দির ও মণ্ডপ প্রাঙ্গণ ভক্ত সমাগমে মুখরিত ছিল। প্রতিমা দর্শনে মন্দির থেকে মন্দিরে ঘুরেছেন দর্শনার্থীরা। দূর-দুরন্ত থেকে দর্শনার্থীরা এসেছেন প্রতিমা দর্শনে। 

সন্ধিপূজায় ১০৮ দীপ জ্বালানো হয়। পূজার আনুষ্ঠানিকতার পর ভক্তরা অঞ্জলি দেন। পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের উৎসবের আজ শুক্রবার  (১১ অক্টোবর) মহানবমী। মন্ডপে মন্ডপে বাজবে বিদায়ের সুর। অনেকের বিশ্বাস মহানবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেয়ার ক্ষণ। এই দিন অগ্নিকে প্রতীক করে সব দেবদেবীকে আহুতি দেয়া হয়। অগ্নি সব দেবতার যজ্ঞভাগ বহন করে যথাস্থানে পৌঁছে দিয়ে থাকেন। এই দিনই দুর্গাপুজার অন্তিম দিন। পরের দিন কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব।

চন্ডীপাঠ, বোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে ৮ অক্টোবর মঙ্গলবার শুরু হয় বাঙালির শারদীয় দুর্গাপূজা। শনিবার বিজয়া দশমী, প্রতিমা নিরঞ্জনে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। ​সনাতন বিশ্বাস ও পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার দোলায় (পালকি) চড়ে স্বর্গালোক থেকে মর্ত্যলোকে এসেছেন। যার ফল হলো– এবার মড়ক, প্রাকৃতিক দুর্যোগ, রোগ ও মহামারি বাড়বে। দেবী স্বর্গালোকে ফিরবেন গজে (হাতি) চড়ে। যার ফল হিসেবে বসুন্ধরা শস্যপূর্ণা হয়ে উঠবে।
আজ সন্ধ্যায় বিভিন্ন পূজামণ্ডপে সঙ্গীতানুষ্ঠান, আরতি, ধুনচি নাচ সহ নানা রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়

লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়