আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

ডেট্রয়েটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছেলের, বাবা আশংকাজনক

  • আপলোড সময় : ১১-১০-২০২৪ ০১:৫৯:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৪ ০১:৫৯:৪৫ পূর্বাহ্ন
ডেট্রয়েটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছেলের, বাবা আশংকাজনক
ডেট্রয়েট, ১১ অক্টোবর : গতকাল বৃহস্পতিবার দুপুরে গাড়ি দুর্ঘটনায় ছেলে মাহিদুল ইসলাম সুজন  নিহত এবং বাবা নুর মিয়া গুরুতর আহত হয়েছেন। 
হ্যামট্রাম্যাক পুলিশ সুত্রে জানা যায়, একটি সাদা গাড়িতে বহনকৃত যাত্রীদের সন্দেহজনক হলে হ্যামট্রাম্যাক সিটি পুলিশ তাদেরকে তাড়া করে।পথিমধ্যে কনান্ট রোডে স্টপ সাইনে দাড়িয়ে থাকা অবস্থায় সাদা গাড়িটি পিতা পুত্রের গাড়িকে সরাসরি আঘাত করে। এতে গাড়িটি ধুমড়ে মুছড়ে যায়। পাশাপাশি আরো কয়েকটি গাড়িতে আঘাত করে এবং দুর্ঘটনায় কয়েকজন আহত হন।
প্রত্যক্ষদর্শির বর্ননায় এবং ভিডিও ফুটেজে দেখা যায়,গাড়িটি দ্রুত গতিতে অতিক্রম করার সময়  সিগনালে দাড়িয়ে থাকা সামনের গাড়িটিকে সজোরে আঘাত করে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাংলাদেশি- আমেরিকান সুজন মারা যান। তার পিতা আহত নুর মিয়াকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতের শ্বশুর আব্দুল মতিন জানান, সুজনের মরদেহ ময়না তদন্তের জন্য ডেট্রয়েট সিটির ডিএমসি হাসপাতাল আছে এবং আজ ১১ অক্টোবর শুক্রবার ফরেনসিক রিপোর্ট আসার পর নিহতের জানাজা অনুষ্ঠিত হবে। তিনি জানান, আহত তার বেয়াইয়ের অবস্থা আশংকাজনক।
জানা যায়, প্রায় ৮ বছর আগে নিহত সুজন বিয়ে করে মিশিগানে আসেন এবং বৃদ্ধ বাবা নুর মিয়াকে গত সেপ্টেম্বরের ৪ তারিখ ভিসিট ভিসায় নিজের কাছে নিয়ে আসেন।এদেশে আসার আগে সুজন পুবালী ব্যাংকে কর্মরত ছিলেন। নিহত মাইদুল ইসলাম সুজনের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়া গ্রামে।
নিহত সুজনের অকাল মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে এবং কমিউনিটির সবাই শোক সন্তপ্ত পরিবাবের সবাই সমবেদনা প্রকাশ করছেন। বাসায় গিয়ে দেখা যায় অন্তঃসত্ত্বা স্ত্রী স্বামী হারানো বেদনায় বিলাপ করছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ

আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ