আমেরিকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬ , ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা : মাঠে ১ লাখ সেনাসদস্য ফেব্রুয়ারির মাঝামাঝিতেই নতুন প্রধানমন্ত্রী : প্রেস সচিব ওকল্যান্ড কাউন্টি আদালতে লেজিওনেলা নেই আইসিই নিয়ে আবারও সিটি কাউন্সিলে টেলরের কঠোর মন্তব্য রোমুলাসে আইসিই আটক কেন্দ্র প্রস্তাবে আপত্তি বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার গ্রেপ্তার নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের

ঈদের দিনে উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদ করায় পিটিয়ে হত‍্যা

  • আপলোড সময় : ২২-০৪-২০২৩ ১২:৩০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৩ ১২:৩০:০৩ অপরাহ্ন
ঈদের দিনে উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদ করায় পিটিয়ে হত‍্যা
মাধবপুর, (হবিগঞ্জ) ২২ এপ্রিল : মাধবপুরে ঈদের দিন উচ্চস্বরে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করায় একদল যুবকের হাতে ইফরান আলী (৫৫) নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের পদ্মাবিল এলাকায় এঘটনা ঘটে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, নিহত ইফরান আলীর বাড়ির পাশে জয়নাল খা, এনাম খা, শুভ খা সহ একদল যুবক একটি পিকআপে উচ্চস্বরে সাউন্ডবক্সে গান বাজাচ্ছিল। ইফরান আলী ঈদ নামাজ শেষে কবর জিয়ারতে যাওয়ার সময় সাউন্ড বক্সের গান বন্ধ করতে নিষেধ  করে। এনিয়ে কথা কাটাটির এক পর্যায়ে  এরা ইফরান আলীর উপর  হামলা করে। আহত অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব‍্যরত চিকিৎসক  ইফরান আলী কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  রেফার করে। সিলেট যাওয়ার পথে দুপুর ১টার দিকে বাহুবলে তার মৃত‍্যু হয়। এঘটনায় একজন পুরুষ  ও তিন নারীকে পুলিশ  জিজ্ঞাসাবাদের জন‍্য আটক করা হয়েছে।  থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)আতিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে  প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
পুরান ঢাকায় রিকশাভ্রমণে মার্কিন রাষ্ট্রদূত, ভাইরাল ভিডিও

পুরান ঢাকায় রিকশাভ্রমণে মার্কিন রাষ্ট্রদূত, ভাইরাল ভিডিও