আমেরিকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক

ওয়াশটেনাও কাউন্টিতে ছোট বিমান বিধ্বস্ত

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ১২:৩৭:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ১২:৩৭:২৫ পূর্বাহ্ন
ওয়াশটেনাও কাউন্টিতে ছোট বিমান বিধ্বস্ত
বিধ্বস্ত বিমান X/Michigan State Police 

আগস্টা টাউনশিপ, ২২ অক্টোবর : সোমবার ওয়াশটেনাও কাউন্টির একটি বাড়ি থেকে মাত্র কয়েক ফুট দূরে এক ইঞ্জিনের একটি বিমান গাছের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এমএসপি জানিয়েছে, সোমবার বিকেল ৩টা ৪৪ মিনিটে মিশিগান রাজ্য পুলিশের সদস্যরা বেমিস ও রওসনভিল সড়ক এলাকার আগস্ট টাউনশিপে এক ইঞ্জিনের একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবর পান। ৭৫ বছর বয়সী ওই পাইলট নিকটবর্তী একটি বেসরকারি বিমানবন্দরে তার বিমানটি অবতরণের চেষ্টা করছিলেন বলে জানা গেছে। কিন্তু বিমানটি রানওয়ে অতিক্রম করে সারি সারি বাড়ির কাছে একটি মাঠে বিধ্বস্ত হয়। এমএসপির অনলাইনে শেয়ার করা ছবিতে দেখা গেছে, একটি বাড়ি থেকে মাত্র কয়েক ফুট দূরে একটি গাছের ডালে বিমানটি আটকে আছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটির একমাত্র আরোহী ছিলেন পাইলট। সামান্য জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এই দুর্ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে এমএসপি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার