আমেরিকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয় থেকে ভার্চুয়ালি ‘নজরুল  বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিশিগানে বাংলাদেশি রেস্টুরেন্টে চুরি মসজিদে হামলার হুমকির অভিযোগে ম্যাডিসন হাইটসে সন্দেহভাজন গ্রেপ্তার ২৫০ বছর পূর্তিতে ইপসিলান্তিতে জমকালো এয়ার শো শুরু ১৭ জুলাই লিভোনিয়ায় অস্ত্রধারী বাড়ির মালিক পুলিশের গুলিতে নিহত ডেট্রয়েটে গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা

বাংলাদেশে ‘সংখ্যালঘু নির্যাতনের’ কড়া সমালোচনা করে ট্রাম্পের পোস্ট

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ০৪:০৫:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ০৪:০৫:১০ পূর্বাহ্ন
বাংলাদেশে ‘সংখ্যালঘু নির্যাতনের’ কড়া সমালোচনা করে ট্রাম্পের পোস্ট
ওয়াশিংটন, ১ নভেম্বর : সামনেই আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনের আগে  বাংলাদেশের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টানসহ অন্য সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মাইক্রোব্লগিং সাইট এক্সে করা (সাবেক টুইটার) একটি পোস্টে এই সমালোচনা করেন তিনি।
ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘হিন্দু সহ বাকি সংখ্যালঘুদের ওপর বাংলাদেশে যে নির্যাতন হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই। আমি ক্ষমতায় এলে এই ধরনের কোনও ঘটনা ঘটতে দেব না। আমেরিকা তো বটেই, গোটা বিশ্বের হিন্দুদের নিয়ে কোনও দিনই কিছু ভাবেননি কমলা হ্যারিস, জো বাইডেন। শুধু তাই নয়, ইজরায়েল থেকে শুরু করে ইউক্রেন ইস্যুতেও তাঁরা ব্যর্থ হয়েছেন। কিন্তু আমরা যুক্তরাষ্ট্রকে আবারও শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব।
তিনি লিখেছেন, ‘আমি ক্ষমতায় এলে আমেরিকায় বসবাসকারী হিন্দুদের পর্যাপ্ত সুরক্ষা দেব এবং খেয়াল রাখব যাতে বিশ্বের যে কোনও প্রান্তের হিন্দু, সংখ্যালঘুরা সুরক্ষা পান। আর ভারতের সঙ্গেও সম্পর্ক আরও মজবুত করার পদক্ষেপ নেওয়া হবে। নরেন্দ্র মোদি আমার ভাল বন্ধু। বিশ্বব্যাপী শান্তি ফিরিয়ে আনার জন্য যা করার তাই করা হবে।’

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে আব্দুল বাছিতের স্মরণে  জালালাবাদ এসোসিয়েশনের শোকসভা

নিউইয়র্কে আব্দুল বাছিতের স্মরণে  জালালাবাদ এসোসিয়েশনের শোকসভা