আমেরিকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ

সীমান্তে ইনাতগঞ্জের ইউপি চেয়ারম্যান নোমান আটক

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ১২:৩২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ১২:৩২:২৮ অপরাহ্ন
সীমান্তে ইনাতগঞ্জের ইউপি চেয়ারম্যান নোমান আটক
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ১ নভেম্বর : ভারত গমনকালে সিলেটের তামাবিল বর্ডারে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেনকে (৩৮) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার (১ নভেম্বর) সকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারত গমনকালে নোমান হোসেনকে আটক করা হয়। আটককৃত নোমান হোসেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালপুর গ্রামের হাজী হেলিম উদ্দিনের ছেলে। নোমান উপজেলা যুবলীগের বহিষ্কৃত সদস্য।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় শুক্রবার (১ নভেম্বর) সকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করেন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন। এসময় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের সন্দেহ হলে নোমান হোসেনকে আটক করা হয়। পরে তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।
এ প্রসঙ্গে সিলেট বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ হাফিজুর রহমান জানান, তামাবিল সীমান্ত দিয়ে ভারত গমনকালে নোমান হোসেনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। জগন্নাথপুর থানায় নোমান হোসেনের নামে মামলা রয়েছে বলে জানা যায় এবং ওই মামলায় তিনি জামিনে রয়েছেন। তবে পুলিশ জানিয়েছে জামিনে থাকলেও তিনি বিদেশ গমন করতে পারবেন না।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ছাত্রদল নেতার বাসায় ৭০ বোতল ‘বিদেশি মদ’, অতঃপর বহিষ্কার

ছাত্রদল নেতার বাসায় ৭০ বোতল ‘বিদেশি মদ’, অতঃপর বহিষ্কার