আমেরিকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ভোট গণনায় হাডাহাড্ডি লড়াই, এগিয়ে ট্রাম্প

  • আপলোড সময় : ০৬-১১-২০২৪ ১২:৩১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৪ ১২:৩১:২৮ পূর্বাহ্ন
ভোট গণনায় হাডাহাড্ডি লড়াই, এগিয়ে ট্রাম্প
ওয়ারেন, ৬ নভেম্বর : আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। ইতোমধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফল ঘোষণা শুরু হয়েছে। সন্ধ্যায়  অনেকটা এগিয়ে ছিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিক ভাবে অনেকটা পিছিয়ে থাকলেও বেশ খানিকটা ব্যাবধান কমান কমলা হ্যারিস। শেষ খবর পাওয়া পর্যন্ত রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৩০টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। পাশাপাশি ডেমোক্র্যাট পদপ্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১০টি ইলেক্টোরাল ভোট। ভোট শতাংশের বিচারে এখনও পর্যন্ত ৫১.১ শতাংশ ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প, কমলা হ্যারিস পেয়েছেন ৪৭.৫ শতাংশ ভোট। ২৭০টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন জিততে গেলে। ম্যাজিক ফিগার ২৭০-র কাছাকাছি পৌঁছে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ তাঁর জয় যেন সময়ের অপেক্ষা। অন্যদিকে কমলা হ্যারিস আরও খানিকটা আসনে এগিয়ে রয়েছেন। ট্রাম্প জিতলেও, সামান্য ভোটের ব্যবধানেই জয়ী হবেন তিনি। 
এখন পর্যন্ত ট্রাম্প জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভেইনিয়ায় এগিয়ে আছেন। এসব রাজ্যে বেশিরভাগ ভোট গণনা করা হয়ে গেছে। অ্যারিজোনা ও উইসকনসিনেও ট্রাম্প  ডেমোক্র্যাট কমলা হ্যারিসের চেয়ে কিছুটা এগিয়ে আছেন। এ দুই রাজ্যে অর্ধেকের বেশি ভোট গণনা হয়েছে।
আর কমলা হ্যারিস এগিয়ে রয়েছেন শুধু মিশিগানে, সেখানে ৩২% ভোট গণনা হয়েছে। এসব পূর্বাভাস সঠিক হলে ট্রাম্পই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল

কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল