আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

ট্রাম্পই হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট?

  • আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০২:৪১:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০২:৪১:৪৪ পূর্বাহ্ন
ট্রাম্পই হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট?
ওয়ারেন, ৬ নভেম্বর : ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হতে চলেছেন। যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সাতটি ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যের অন্যতম জর্জিয়াতেও জয় পেয়েছেন ট্রাম্প। এর আগে আরেকটি ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনায় জয় পান তিনি।
এদিকে, ফ্লোরিডায় ট্রাম্পের ওয়াচ পার্টিতে বিপুল উচ্ছ্বাস ছড়িয়েছে, সেখানে সবাই ‘ইউএসএ’ স্লোগান দিচ্ছেন। তাদের উল্লাসধ্বনি সিএনএনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
এনবিসি বলছে, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দ উদযাপন করছেন রিপাবলিকান প্রার্থী। ফক্স নিউজ নিশ্চিত করেছে, জয়ের আভাস পাওয়ার পর আর অল্প কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন ট্রাম্প। ফ্লোরিডার পাম বিচ থেকে ট্রাম্প ভাষণ দেবেন। অন্যদিকে, আজ রাতে কমলা হ্যারিসের ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু কমলা হ্যারিসের প্রচারণা শিবিরের সহ-সভাপতি সেড্রিক রিচমন্ড জানিয়েছেন, কমলা হ্যারিস আজ রাতে আর ভাষণ দেবেন না।
তবে এখনও পাঁচটি ব্যাটেলগ্রাউন্ড অঙ্গরাজ্যের ফলাফল অনিশ্চিত অবস্থায় আছে। এসব অঙ্গরাজ্যের ফল জানা গেলেই পরিষ্কার হয়ে যাবে কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট- ট্রাম্প না হ্যারিস।
কিন্তু যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকাজুড়ে ট্রাম্পের শক্তিশালী অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।  ফক্স নিউজের লাইভ পূর্বাভাসে বলা হয়েছে, ট্রাম্প এখন পর্যন্ত ২৪৮ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে, কমলার ঝুলিতে ২১৪ ইলেক্টোরাল ভোট। এখন পর্যন্ত ইলেকটোরাল কলেজের প্রদর্শিত ফলাফলে ট্রাম্প যোজন যোজন এগিয়ে রয়েছেন। ইলেকটোরাল কলেজে আর মাত্র ২২টি ভোট পেলেই ট্রাম্প দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজের চাবি পেয়ে যাবেন।
আজকের ফলের নিরিখে সেনেটে রিপাবলিকানের সদস্য সংখ্যা হল ৫১। আর ডেমোক্র্যাট সদস্যের সংখ্যা হল ৪২। আর চার বছরে প্রথমবার সেনেটের দখল নিল রিপাবলিকানরা। এছাড়াও মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেসেন্টেটিভেও সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দিকে এগোচ্ছে রিপাবলিকানরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড